হোম > সারা দেশ > বরিশাল

স্বামীকে হত্যা করতে কিশোর গ্যাং ভাড়া, স্ত্রীসহ গ্রেপ্তার ৪

উপজেলা প্রতিনিধি, আমতলী (বরগুনা)

বরগুনার আমতলীতে সাবেক স্বামী ফরহাদ ইসলাম জয়কে হত্যার উদ্দেশ্যে কিশোর গ্যাং ভাড়া করার অভিযোগে তালাকপ্রাপ্ত স্ত্রী লাইজু বেগমসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার বিকেলে তাদের আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করলে বিচারক মো. ইফতি হাসান ইমরান জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

ঘটনাটি ঘটে রোববার রাত ৯টার দিকে উপজেলার উতসীতলা এলাকায়।

জানা গেছে, ২০১৬ সালে পূর্ব কুকুয়া গ্রামের লতিফ মুসুল্লীর ছেলে ফরহাদ ইসলাম জয় ও হরিমৃত্যুঞ্জয় গ্রামের মোস্তফা কাজীর মেয়ে লাইজু বেগমের বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের একটি কন্যা সন্তান রয়েছে। লাইজু গত ছয় বছর ধরে প্রবাসে ছিলেন। স্বামীর অনুমতি ছাড়াই বিদেশে যাওয়ায় পারিবারিক কলহ শুরু হয়। এর জেরে চলতি বছরের ২৫ জুলাই তাদের বিচ্ছেদ হয়।

অভিযোগ অনুযায়ী, তালাকের পর থেকেই জয়কে হত্যার পরিকল্পনা করতে থাকেন লাইজু। রোববার সন্ধ্যায় তিনি মেয়ে দেখার কথা বলে জয়কে উতসীতলায় ডাকেন। রাত পৌঁনে ৯টার দিকে জয় পৌঁছালে লাইজু ও ওঁৎপেতে থাকা ছয় থেকে আটজন কিশোর গ্যাং তাকে মারধর করে। স্থানীয় এক ব্যক্তির উপস্থিতিতে তারা হত্যা করতে ব্যর্থ হলেও জয় গুরুতর আহত হন। এ সময় কিশোর গ্যাং সদস্য সাকিলকে ধরে ফেলে জয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সাকিলকে আটক করে। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে মূল পরিকল্পনাকারী লাইজু বেগম ও ভাড়াটিয়া গ্যাং সদস্য রাকিবুল ইসলাম ও অলি হাওলাদারকে গ্রেপ্তার করা হয়।

সোমবার সকালে জয় বাদি হয়ে লাইজুকে প্রধান আসামি করে ছয়জনের বিরুদ্ধে মামলা করেন।

ভুক্তভোগী ফরহাদ ইসলাম জয় বলেন, ‘লাইজুর পরিকল্পনা অনুযায়ী তারা আমার ওপর হামলা চালায়। তারা আমার মোবাইল ফোন ও নগদ ১৩ হাজার টাকা ছিনিয়ে নেয়।’

আমতলী থানার ওসি দেওয়ান জগলুল হাসান জানান, গ্রেপ্তার চারজনকে আদালতে পাঠানো হয়েছে এবং মামলার তদন্ত চলছে।

গৌরনদীতে বাস-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে নিহত ২

তরমুজ ব্যবসায়ীর ওপর হামলা, টাকা ও মোবাইল ছিনতাইয়ের অভিযোগ

বরিশালে ছাত্রদল-যুবদলের দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া

ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির সভাপতি শাহাদাৎ, সম্পাদক সোহেল আকন

পূর্ব শত্রুতার জের ধরে বসতবাড়িতে হামলা, যুবকের মৃত্যু

কলাপাড়ায় ইসলামী আন্দোলনের কর্মী হত্যার বিচার দাবিতে বিক্ষোভ

বিএন‌পির দুই গ্রুপের সংঘর্ষে রণক্ষেত্র শৈলকূপা, আহত ২৩

কলাপাড়ার ইদ্রিস হত্যা মামলায় যুবদল নেতা বহিষ্কার

সিলেটে ‘হাদি’ স্লোগানে উত্তাল তরুণেরা

ফেসবুকে চেয়ারম্যান প্রার্থিতা ঘোষণাকে কেন্দ্র করে হামলার অভিযোগ