হোম > সারা দেশ > বরিশাল

সাংবাদিক মিজানুর রহমানের বাবার ইন্তেকাল

জেলা প্রতিনিধি, বরগুনা

দৈনিক আমার দেশ পত্রিকার বেতাগী উপজেলা প্রতিনিধি ও বেতাগী সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. মিজানুর রহমান ডব্লিউ’র বাবা মো. লুৎফর রহমান নান্না (৮০) ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

দীর্ঘ রোগভোগের পর সোমবার বিকেলে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।

সাংবাদিক মিজানুর রহমান ডব্লিউ’র বাবার মৃত্যুতে বরগুনা-২ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি'র কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আলহাজ্ব নুরুল ইসলাম মণি, বেতাগী উপজেলা বিএনপির’র সাবেক সভাপতি ও সাবেক মেয়র মো. শাহজাহান কবির, বেতাগী উপজেলা বিএনপি’র আহবায়ক মো. হুমায়ুন কবির মল্লিক, সদস্য সচিব গোলাম সরোয়ার রিয়াদ খান, বেতাগী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হৃদয় হোসেন মুন্না, বেতাগী রিপোটার্স ইউনিটির সভাপতি-সম্পাদক ও বেতাগী প্রেসক্লাবের সভাপতি-সম্পাদক গভীর শোক প্রকাশ করেছেন।

তারা মরহুমের রূহের মাগফিরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

লালমোহনে নিয়োগ জালিয়াতির অভিযোগে অধ্যক্ষের এমপিও বন্ধের নোটিশ

নেছারাবাদে বিশ্বমানের জাহাজ নির্মাণে সম্ভাবনার নতুন দিগন্ত

মাদকসহ আটক আর্জেন্টাইন সমর্থকের গায়ে ব্রাজিল জার্সি পরিয়ে বিপাকে পুলিশ

মতলবে রাস্তার পাশে পড়েছিল যুবকের লাশ

সামান্য বৃষ্টিতেই আদালত প্রাঙ্গণে জলাবদ্ধতা, নিরসনে ৪৬ লাখ টাকার প্রকল্প

স্বরূপকাঠি পৌরসভার ৪৩ কোটি টাকার বাজেট ঘোষণা

দুমকিতে কুকুরের কামড়ে শিশুসহ আহত ১০

মুলাদীতে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

বাসমালিকদের নির্যাতন বন্ধের দাবিতে সিএনজি অটোরিকশাচালকদের মানববন্ধন

প্রধানমন্ত্রীর প্রোগ্রাম নিয়ে দৌলতখানে জাঁকজমক আয়োজন