হোম > সারা দেশ > বরিশাল

ঝালকাঠিতে শহীদ ওসমান হাদি স্মরণে দোয়া মাহফিল

জেলা প্রতিনিধি, ঝালকাঠি

জুলাই বিপ্লবের অগ্রনায়ক ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির স্মরণে এবং তার রুহের মাগফিরাত কামনায় ঝালকাঠিতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেলে ঝালকাঠির কেন্দ্রীয় ঈদগাহে ‘আমরা ঝালকাঠিবাসী’ ব্যানারে এ দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।

জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা আব্দুল হাই নিজামীর সভাপতিত্বে আলোচনায় বক্তব্য রাখেন- জামায়াতের কেন্দ্রীয় শুরা সদস্য ও জেলা আমির অ্যাডভোকেট হাফিজুর রহমান, ইসলামী আন্দোলনের জেলা সভাপতি হাফেজ মুহাম্মদ আলমগীর হোসাইন, জামায়াত মনোনীত ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য প্রার্থী শেখ নেয়ামুল করীম, ঝালকাঠি -১ আসনের সংসদ সদস্য প্রার্থী ড. ফয়জুল হক, ইসলামী আন্দোলন মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. মাওলানা সিরাজুল ইসলাম সিরাজী, মাওলানা ইব্রাহিম আল হাদী, রাজাপুরের কারীমপুর দরবার শরীফের পীর মাওলানা হেদায়েতুল্লাহ ফয়েজী, উপজেলা পরিষদ জামে মসজিদের খতিব ও কুতুবনগর মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ আব্দুল মান্নান, মসজিদ মিশন জেলা সভাপতি মাওলানা এমদাদুল হক, নওপাড়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা একেএম গোলাম মোস্তফা, আব বাংলাদেশ ঝালকাঠি শাখার আহ্বায়ক বদরুল আলম সাইফী, ওসমান হাদির সহপাঠী সাংবাদিক ইসমাইল মুসাফির, জেলা কাজী সমিতির সভাপতি মাওলানা আব্দুল হাই, এনসিপি জেলা আহ্বায়ক মাইনুল ইসলাম মান্না, খেলাফত মজলিস জেলা সভাপতি মাওলানা আব্দুর রহিম খান, জেলা ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক মাওলানা মোখতার আহমেদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা সদস্যসচিব রাইয়ান বিন কামাল, জেলা ছাত্রশিবিরের সভাপতি এনামুল হাসান ও ছাত্র আন্দোলনের সভাপতি ওয়ালিউল্লাহ সরদার।

আমি সম্মান ও সুনামের সাথে মরতে চাই: স্পিকার

তজুমদ্দিনে ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু

গণতন্ত্র ছাড়া বাংলাদেশের মুক্তি সম্ভব নয়: স্পিকার

বাউফলের পাঁচ নবজাতকের পরিবারের পাশে ডা. মাসুদ

কুয়াকাটা সৈকতে ভেসে এলো ইরাবতী ডলফিন

বিএনপি নেতা পরিচয়ে ভেকু দিয়ে কৃষিজমির মাটি কেটে বিক্রি

সাড়ে ৫ হাজার লিটার জ্বালানি তেল মজুত, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

কর্মহীন ভোলার ৬৪ হাজার জেলে

শহীদ জিয়ার সেই ছবি এখনও হৃদয়ে গেঁথে আছে: এমপি মাসুদ সাঈদী

আগৈলঝাড়ায় ব্রিজের ঢালাইয়ে রডের পরিবর্তে বাঁশ