হোম > সারা দেশ > বরিশাল

আমার দেশ পত্রিকার উজিরপুর প্রতিনিধির মায়ের ইন্তেকাল

বরিশাল অফিস

দৈনিক আমার দেশ পত্রিকার উজিরপুর উপজেলা প্রতিনিধি মো. মাহফুজুর রহমান মাসুম ও মশিউর রহমান মামুনের মমতাময়ী মাতা মোসা. ফিরোজা বেগম (৬৫) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

শনিবার রাত ৮টায় উপজেলার রামরাইল ইউনিয়নের পূর্ব ধামসর গ্রামের নিজ বাসভবনে ইন্তেকাল করেন তিনি। মৃত্যুকালে তিনি দুই পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমার বড় ছেলে মাহফুজুর রহমন মাসুম জানান, গত দেড় মাস আগে তার মাতা মোসা. ফিরোজা বেগম নিজ বাসায় পা পিছলে পড়ে আহত হন। এসময় তার মায়ের একটি হাত ভেঙে যায়।

দীর্ঘ দেড় মাস ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসা শেষে সুস্থ হয়ে ওঠেন তার মা। শনিবার দুপুরে উজিরপুর হাসপাতালের এক চিকিৎসকের মাধ্যমে হাতের ব্যান্ডেজ ও হাতের অভ্যন্তরে থাকা নাটবল্টু অপসারণ করা হয়।

এসময় তিনি অসুস্থতা বোধ করলে তাকে স্যালাইন দেওয়া হলে কিছুটা সুস্থ বোধ করেন। পরে বাসায় এসে তিনি পুনরায় অসুস্থ হয়ে পরার কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়।

মরহুমার মৃত্যুতে বরিশাল সাংবাদিক ফোরামের সভাপতি ও দৈনিক আমার দেশ পত্রিকার বরিশালের স্টাফ রিপোর্টার নিকুঞ্জ বালা পলাশ, বরিশাল সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক শাহীন হাসানসহ সংগঠনের অন্যান্য সাংবাদিকবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।

পিরোজপুরে ষষ্ঠ আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন

ঢাকায় চুরি হওয়া স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ভোলায় গ্রেপ্তার ১

প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করার অভিযোগে ফরচুন মিজানকে বরিশাল স্টেডিয়ামে অবাঞ্ছিত ঘোষণা

পিরোজপুরে এনসিপির মানববন্ধন

সুগন্ধা নদীর ভাঙন প্রতিরোধের দাবিতে মানববন্ধন

ঝালকাঠিতে দুই বিচারক হত্যার ২১ বছর আজ

বরিশালে নিষিদ্ধ আ.লীগের তৎপরতা ঠেকাতে শক্ত অবস্থানে পুলিশ

সংরক্ষিত নারী আসনের বদলে ১০০ আসনে সরাসরি নির্বাচন চান স্পিকার

জুলাই আন্দোলনে আহত সেই জিয়াউদ্দিন এখন বিডিএ চেয়ারম্যান

কুয়াকাটায় ২ কেজি ৩০০ গ্রামের ইলিশ বিক্রি হলো ৮ হাজার টাকায়