হোম > সারা দেশ > বরিশাল

পায়রা নদীতে জেলের ধরা পড়ল ১৯ কেজির কোরাল মাছ

উপজেলা প্রতিনিধি, কলাপাড়া (পটুয়াখালী)

পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা বন্দরের রামনাবাদ চ্যানেলে এক জেলের জালে ধরা পড়ল ১৯ কেজি ওজনের একটি বড় সাইজের কোরাল মাছ।

সোমবার গভীর রাতে মাছটি ধরা পড়লে স্থানীয়দের মাঝে ব্যাপক আগ্রহের সৃষ্টি হয় এবং উৎসুক জনতা মাছটি দেখতে ভিড় করেন। মঙ্গলবার রাতে মাছটি ২৩ হাজার ৫০০ টাকায় বিক্রি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় মাছ বিক্রেতা ফোরকান জোমাদ্দার।

তিনি আমার দেশকে জানান, মাছটি ২২ হাজার টাকায় কিনেছিলেন। এমন বড় কোরাল মাছ সচরাচর ধরা পড়ে না, তাই এটি বিক্রির সময় ক্রেতাদের মধ্যে প্রতিযোগিতাও লক্ষ্য করা গেছে।

স্থানীয় জেলেরা জানান, পায়রা নদীতে মাঝেমধ্যে বড় আকৃতির সামুদ্রিক মাছ ধরা পড়ে, তবে ১৯ কেজির মতো এত বড় কোরাল মাছ ধরা পড়া সত্যিই ভাগ্যের বিষয়।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, নদীতে এত বড় সাইজের সামুদ্রিক কোরাল মাছ পাওয়া খুবই বিরল ব্যাপার এবং জেলেদের জন্য ব্যতিক্রমী ও স্বস্তিদায়ক।

মঠবাড়িয়ায় বজ্রাঘাতে কৃষকের মৃত্যু

ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল

বরিশালে বজ্রপাতে স্কুল ছাত্রের মৃত্যু

পিরোজপুর জেলা পরিষদের পরিচ্ছন্নতা সপ্তাহ উদ্বোধন

নেছারাবাদে বিদ্যুৎস্পৃষ্টে অটোচালকের মৃত্যু

বিদ্যুতের ট্রান্সফরমার বিস্ফোরণে খতিব নিহত

বরগুনায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

দুমকিতে বজ্রপাতে নিহত ১

আসামি ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা, ছিনিয়ে নেওয়া হয় আটক আসামি

যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক হলেন তজুমদ্দিনের শামীম