হোম > সারা দেশ > বরিশাল

পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার, সাধারণ সম্পাদক টোটন

জেলা প্রতিনিধি, পটুয়াখালী

পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি নির্বাচিত হয়েছেন স্নেহাংশু সরকার কুট্টি। তিনি পেয়েছেন ৭৫৫ ভোট। তার প্রতিদ্বন্দ্বী জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মাকসুদ আহম্মদ বায়জীদ পান্না মিয়া পেয়েছেন ৪০২ ভোট।

সাধারন সম্পাদক পদে ৪৭৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য পিপি অ্যাডভোকেট মো. মজিবর রহমান টোটন। তার প্রতিদ্বন্দ্বী জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো. বশির আহম্মেদ মৃধা পেয়েছেন ৪২০ ভোট।

এ ছাড়া সাধারণ সম্পাদক প্রার্থী জেলা যুবদলের সাবেক সভাপতি মনিরুল ইসলাম লিটন পেয়েছেন ১৬২ ভোট, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. তৌফিক আলী খান কবির ৮৪ ভোট, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো. দেলোয়ার হোসেন খান নান্নু পেয়েছেন ১৩ ভোট ও মো. সাইদুর রহমান তালুকদার পেয়েছেন ৪ ভোট।

এরআগে বুধবার (২ জুলাই) জেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন প্রত্যক্ষ ব্যালটে অনুষ্ঠিত হয়। ২৩ বছর পর ভোটগ্রহণের মধ্য দিয়ে জেলা বিএনপি পেলো নতুন নেতৃত্ব।

পটুয়াখালী ব্যয়ামাগারে সম্মেলনের প্রথম ও দ্বিতীয় অধিবেশন শেষে একই স্থানে সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত ব্যালট পদ্ধতিতে ভোটগ্রহণ হয়। এতে ১৫১৪ জন ডেলিগেট ও কাউন্সিলরের মধ্যে ১১৭২ জন কাউন্সিলর তাদের ভোট প্রদান করেন ।

রাত ৪টায় ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান সিনিয়র আইনজীবী আব্দুল হক ফরাজী ।

মাদরাসাছাত্রকে অমানুষিক নির্যাতন, শিক্ষক পলাতক

তজুমদ্দিনে স্কুল ফিডিংয়ের মালামালসহ ট্রলারডুবি

ফেলে যাওয়া ৩ লাখ টাকা মালিককে ফেরত দিয়ে দৃষ্টান্ত গড়লেন অটোচালক

কেন্দ্রে ফ্যান না থাকায় গরমে অসুস্থ হয়ে হাসপাতালে ২ এসএসসি পরীক্ষার্থী

রাজাপুরে খাল খননে অনিয়মের অভিযোগ, কৃষকদের ক্ষোভ

উত্তরাধিকার সূত্রে আমরা পঙ্গু অর্থনীতি পেয়েছি: তথ্যমন্ত্রী

ডিজেলের অভাবে সেচ ব্যাহত, ধানে চিটা হওয়ার আশঙ্কা

মির্জাগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে ২ নারীসহ ৪ জনকে পেটানোর অভিযোগ

মদ্যপানে বাধা দেওয়ায় শ্রমিক দলের সাবেক নেতার ‍নেতৃত্বে জেলেকে মারধর

দৌলতখানে ৪০০০ লিটার অবৈধ পেট্রোল জব্দ