হোম > সারা দেশ > বরিশাল

পটুয়াখালীর কলাপাড়ায় স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ

উপজেলা প্রতিনিধি, (কলাপাড়া) পটুয়াখালী

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুরে স্ত্রী মাফিয়া বেগমকে (১৬) হত্যার অভিযোগ উঠেছে স্বামী মেহেদী হাসানের বিরুদ্ধে।

গতকাল (২০ মার্চ) রাত সাড়ে আটটায় উপজেলার লতাচাপলী ইউনিয়নের পাঞ্জুপাড়া গ্রামের স্বামীর বাড়িতে এ ঘটনা ঘটে। তবে মাফিয়ার পরিবার এটি হত্যা বললেও মেহেদীর পরিবার বলছে এটি আত্মহত্যা।

মাফিয়ার মা হাফিজা বেগম ও ভাই বনি আমিনসহ পরিবারের অভিযোগ, ৩ মাস আগে পারিবারিকভাবে একই গ্রামের মেহেদী হাসানের (২২) সঙ্গে মাফিয়ার (১৬) বিয়ে হয়। বিয়ের পর থেকেই মেহেদী নির্যাতন করে আসছে মাফিয়াকে। গতকাল বৃহস্পতিবার দুপুরে মাফিয়া তার ছোটবোন মারিয়াকে (১০) তার স্বামীর বাড়িতে যেতে বলেন। মারিয়া ওই বাড়িতে গিয়ে দেখতে পায় মাফিয়াকে ব্যাপক মারধর করছে মেহেদী। পরে বাড়িতে এসে এ কথা বলে দেয় মারিয়া।

রাত সাড়ে আটটায় মেহেদী তার শ্বশুর হারিছকে ফোন দিয়ে জানায় মাফিয়া গলায় দড়ি দিয়েছে। পরে মা হাফিজা বেগম ও বাবা হারিছ তাদের বাড়িতে গিয়ে মাফিয়াকে উদ্ধার করে কুয়াকাটা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে কলাপাড়া হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মাফিয়ার পরিবার এটিকে হত্যা বললেও মেহেদীর পরিবারের দাবি, মাফিয়া সবার অগোচরে ঘরের দোতলায় গিয়ে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে।

কলাপাড়া উপজেলার মহিপুর থানার ওসি (তদন্ত) অনিমেষ জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

তজুমদ্দিনে স্কুল ফিডিংয়ের মালামালসহ ট্রলারডুবি

ফেলে যাওয়া ৩ লাখ টাকা মালিককে ফেরত দিয়ে দৃষ্টান্ত গড়লেন অটোচালক

কেন্দ্রে ফ্যান না থাকায় গরমে অসুস্থ হয়ে হাসপাতালে ২ এসএসসি পরীক্ষার্থী

রাজাপুরে খাল খননে অনিয়মের অভিযোগ, কৃষকদের ক্ষোভ

উত্তরাধিকার সূত্রে আমরা পঙ্গু অর্থনীতি পেয়েছি: তথ্যমন্ত্রী

ডিজেলের অভাবে সেচ ব্যাহত, ধানে চিটা হওয়ার আশঙ্কা

মির্জাগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে ২ নারীসহ ৪ জনকে পেটানোর অভিযোগ

মদ্যপানে বাধা দেওয়ায় শ্রমিক দলের সাবেক নেতার ‍নেতৃত্বে জেলেকে মারধর

দৌলতখানে ৪০০০ লিটার অবৈধ পেট্রোল জব্দ

সাত বছর প্রক্সি দিয়ে বেতন তুলছেন দুই কর্মচারী