হোম > সারা দেশ > বরিশাল

ঝালকাঠিতে নির্বাচনি সহিংসতার অভিযোগে জামায়াতের সংবাদ সম্মেলন

জেলা প্রতিনিধি, ঝালকাঠি

ছবি: আমার দেশ।

ঝালকাঠির দুটি সংসদীয় আসনের বিভিন্ন অফিস, বাড়ি ও দোকানে ভাঙচুরে ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জামায়াত ইসলামীর জেলা আমির অ্যাডভোকেট হাফিজুর রহমান ও ঝালকাঠি-২ আসনের মনোনীত প্রার্থী শেখ নেয়ামুল করিম।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে ঝালকাঠি প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা এসব অভিযোগ তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে বলা হয়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ সামনে রেখে একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে সহিংসতা সৃষ্টি করে নির্বাচনি পরিবেশ বিনষ্ট করার অপচেষ্টা চালাচ্ছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ১১ দলীয় নির্বাচনি ঐক্য সমর্থিত ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য প্রার্থী শেখ নেয়ামুল করিমের সমর্থকদের অফিস, বাড়ি ও ব্যাবসা প্রতিষ্ঠানে হামলা চালানো হয়েছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

এ সময় বক্তারা বলেন, জামায়াতে ইসলামী শান্তিপূর্ণ ও গণতান্ত্রিকভাবে নির্বাচনি কার্যক্রম পরিচালনা করতে চায়। কিন্তু বারবার এ ধরনের হামলা গণতন্ত্র ও আইনের শাসনের পরিপন্থি।

সংবাদ সম্মেলন থেকে ঘটনার সুষ্ঠু তদন্ত, দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্বাচনী এলাকায় নিরাপত্তা জোরদারের আহ্বান জানানো হয়।

এসময় আরো উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের নায়েবে আমীর অ্যাডভোকেট বিএম আমিনুল ইসলাম, জয়েন্ট সেক্রেটারি মাওলানা আব্দুল হাই, পৌর আমির মাওলানা মনিরুজ্জামান, এবি পার্টির কেন্দ্রীয় নেতা শেখ জামাল উদ্দিন, সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট তারিকুল ইসলাম।

জেলের জালে ধরা পড়লো বিরল ‘ব্রাউন সার্জনফিশ’

ইউনিয়ন পরিষদের গাছ কেটে নেয়ার অভিযোগ যুবলীগ নেতার বিরুদ্ধে

বিসিসি প্রশাসকের একান্ত সচিব হলেন সাবেক কেন্দ্রীয় ছাত্রদল নেতা

চরমোনাই পীরের দরবারে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ

প্রতিবন্ধী এনামুলসহ চার ভাইবোনের ঠাঁই হয়নি বাবার সংসারে

কলাপাড়ায় ট্রলারভর্তি ৬২০০ লিটার জ্বালানি তেল জব্দ

চরমোনাই মাহফিলে আসা লঞ্চে আগুন

বাবুগঞ্জে অবৈধভাবে ডিজেল মজুদের দায়ে ব্যবসায়ীকে জরিমানা

গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, শ্বশুর-শাশুড়ির বিরুদ্ধে হত্যার অভিযোগ

আত্মশুদ্ধি ও আখেরাতমুখী জীবনের আহ্বান চরমোনাই বার্ষিক মাহফিলে