হোম > সারা দেশ > বরিশাল

চরফ্যাশনে নিম্ন আয়ের মানুষের ভরসা ফুটপাতের শীতবস্ত্র

উপজেলা প্রতিনিধি, চরফ্যাশন (ভোলা)

সারা দেশে শীত জেঁকে বসায় ভোলার চরফ্যাশনের হাটবাজারগুলোর ফুটপাতে জমজমাট বিক্রি হচ্ছে শীতবস্ত্র। শীতে খেটে খাওয়া সুবিধাবঞ্চিত ও নিম্ন আয়ের মানুষের কষ্ট বেড়ে যাওয়ায় শীতের সোয়েটার বা ভারি পোশাক কিনতে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত অর্থ গুনতে হিমশিম খাচ্ছেন নিম্ন আয়ের মানুষেরা। এরপরেও সাধারণ মানুষের চাহিদা মেটানোর একমাত্র ভরসা চরফ্যাশন সদরের ফুটপাতে বসা পুরাতন শীতের পোশাক বিক্রির দোকানগুলো। এসব দোকানে কম মূল্যে দেশি এবং পুরাতন বিদেশি শীতবস্ত্র পাওয়া যায়, তাই এসব ব্যবসায়ীরা নিম্ন আয়ের মানুষের শীতবস্ত্রের চাহিদা পূরণ করছে।

গত কয়েকদিনে উপকূলীয় অঞ্চলে শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় ফুটপাতগুলোয় শীতবস্ত্র বেচাকেনার চাপও বেড়েছে।

সরজমিনে বাজার ঘুরে দেখা গেছে, চরফ্যাশন সদর, শশীভূষণ, চেয়ারম্যান বাজার, কেরামতগঞ্জ, দক্ষিণ আইচা ও দুলারহাটের ফুটপাতে জমজমাট বিক্রি হচ্ছে পুরাতন শীতবস্ত্র। নারী-পুরুষ সবাই এই শীতবস্ত্র কিনতে ব্যস্ত। নিজের জন্য বা প্রিয় সন্তানের জন্য আবার কেউ তার নিকট আত্মীয় স্বজনদের দেয়ার জন্য শীতের পোশাক কিনছেন ফুটপাত থেকে। এসব দোকানগুলোতে সোয়েটার, টাইস, জ্যাকেট,বাচ্চাদের কান টুপি, মেয়েদের কার্ডিগান, মাফলার, মোজা, ট্রাউজার, কোট ও কোটিসহ আরও একাধিক শীতবস্ত্র বিক্রি হচ্ছে।

মৎস্য পেশায় জড়িত লিটন মাতাব্বর (৫৫) বলেন, ফুটপাতে পুরাতন কাপড়ের দোকান থেকে ৩০০ টাকায় একটি কোট কিনেছি। চরে পর্যাপ্ত শীত পড়ছে তাই নিজে একটা কিনেছি এবং ছেলের জন্যও সোয়েটার কিনেছি।

ফুটপাতে ডিম বিক্রেতা জামাল মুন্সি (৬০) বলেন, জিনিসপত্রের দাম বেশি, সারা বছর একটা লুঙ্গি পড়ে কাটিয়েছি। শীতের কাপড় কেনার সাধ্য নেই। তার পড়েও না জীবন বাঁচানোর জন্য শীতের কাপড় কেনা লাগবে। তাই একটা জাম্পার কিনলাম ২০০ টাকায়।

বাজার ঝাড়ুদার জমেলা খাতুন (৪০) বলেন, বাবা নতুন শীতের কাপড় কেনার সাধ্য না থাকায় এসব পুরানো শীতের কাপড় দিয়ে কোনোমতে শীত পার করতে হবে।

শিক্ষক আবুল হোসেন বলেন,বাচ্চার জন্য দুইটা সোয়েটার ও কানটুপি কিনেছি এখানে গার্মেন্টসের চেয়েও সস্তায় ভালো শীতের কাপড় পাওয়া যায়।

সদর রোডের পুরাতন শীতের কাপড় বিক্রেতা নুর উদ্দিন নুরু আমার দেশকে বলেন, নিম্ন মধ্যবিত্ত মানুষের ভরসার জায়গা হচ্ছে এসব পুরাতন শীতবস্ত্রের দোকান বা টাল মার্কেট। এখানে প্রতি বছর পুরাতন শীতের পোশাক বিক্রি ভালো হয়। দামে সস্তা পাওয়া যায় তাই মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষ এখান থেকেই পুরাতন শীতবস্ত্র কিনে জীবন কাটান।

পিরোজপুরে ষষ্ঠ আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন

ঢাকায় চুরি হওয়া স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ভোলায় গ্রেপ্তার ১

প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করার অভিযোগে ফরচুন মিজানকে বরিশাল স্টেডিয়ামে অবাঞ্ছিত ঘোষণা

পিরোজপুরে এনসিপির মানববন্ধন

সুগন্ধা নদীর ভাঙন প্রতিরোধের দাবিতে মানববন্ধন

ঝালকাঠিতে দুই বিচারক হত্যার ২১ বছর আজ

বরিশালে নিষিদ্ধ আ.লীগের তৎপরতা ঠেকাতে শক্ত অবস্থানে পুলিশ

সংরক্ষিত নারী আসনের বদলে ১০০ আসনে সরাসরি নির্বাচন চান স্পিকার

জুলাই আন্দোলনে আহত সেই জিয়াউদ্দিন এখন বিডিএ চেয়ারম্যান

কুয়াকাটায় ২ কেজি ৩০০ গ্রামের ইলিশ বিক্রি হলো ৮ হাজার টাকায়