হোম > সারা দেশ > বরিশাল

হাজীপুর মাদ্রাসার সাবেক শিক্ষার্থীদের মিলনমেলা

জেলা প্রতিনিধি, ভোলা

ভোলার দৌলতখানে হাজীপুর ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার সাবেক শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার মাদ্রাসার মিলনায়তনে এ মিলনমেলায় সাবেক শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

১৯১২ সালে প্রতিষ্ঠিত তৎকালীন দক্ষিণাঞ্চলের বড় হুজুর পীর সাহেব আব্দুর রহিম এ প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠালগ্ন থেকে এ প্রতিষ্ঠান থেকে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন অনেক শিক্ষার্থী। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভিসিসহ অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠালগ্ন থেকে এ পর্যন্ত যত শিক্ষার্থী অধ্যয়ন করে গেছেন তাদের অংশগ্রহণে বিশেষ অনুষ্ঠান আয়োজনের লক্ষ্যে এ মিলনমেলা অনুষ্ঠিত হয়। এতে প্রতিষ্ঠানের অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ মহাসিন উপস্থিত সাবেক শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে মাদ্রাসাটিকে কামিল এম এ মানে উত্তীর্ণ করার বিষয়ে সকলের সহযোগিতা কামনা করেন।

স্মৃতিচারণ করে মাদ্রাসার উত্তরোত্তর সমৃদ্ধির লক্ষ্যে বক্তব্য রাখেন, মাদ্রাসার সাবেক শিক্ষার্থী, ব্যবসায়ী আবু জাফর মুহাম্মদ নীরব, মাস্টার মো. বশির উল্লাহ, সাংবাদিক ইউনুছ শরীফ, অ্যাডভোকেট লোকমান হোসেন, শিক্ষক নেতা আব্দুল্লাহ আল নোমান, শিক্ষক নেতা মোস্তফা ফারুক, কাউন্সিলর মাকসুদুর রহমান বাহার, ব্যবসায়ী হেলাল উদ্দিনসহ সাবেক শিক্ষার্থীরা।

সিডরের ১৯ বছরেও নির্মাণ হয়নি টেকসই বেড়িবাঁধ, অরক্ষিত গণকবর

টুঙ্গিপাড়া থেকে পিরোজপুরে এসে বিএনপির দুই কার্যালয়ে হামলা, অগ্নিসংযোগ

পিরোজপুরে ষষ্ঠ আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন

ঢাকায় চুরি হওয়া স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ভোলায় গ্রেপ্তার ১

প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করার অভিযোগে ফরচুন মিজানকে বরিশাল স্টেডিয়ামে অবাঞ্ছিত ঘোষণা

পিরোজপুরে এনসিপির মানববন্ধন

সুগন্ধা নদীর ভাঙন প্রতিরোধের দাবিতে মানববন্ধন

ঝালকাঠিতে দুই বিচারক হত্যার ২১ বছর আজ

বরিশালে নিষিদ্ধ আ.লীগের তৎপরতা ঠেকাতে শক্ত অবস্থানে পুলিশ

সংরক্ষিত নারী আসনের বদলে ১০০ আসনে সরাসরি নির্বাচন চান স্পিকার