হোম > সারা দেশ > বরিশাল

বরিশাল নার্সিং কলেজ শিক্ষার্থীদের আমরণ অনশনের হুঁশিয়ারি

স্টাফ রিপোর্টার, বরিশাল

বরিশাল নার্সিং কলেজ শিক্ষার্থীদের ওপর হামলার ৭২ ঘণ্টা পেরিয়ে গেলেও অভিযুক্ত শিক্ষকদের অপসারণ না করায় শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

রোববার কলেজের হলরুমে সংবাদ সম্মেলন করে সোমবারের মধ্যে শিক্ষার্থীদের দাবি মানা না হলে আমরণ অনশনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা।

শিক্ষার্থীরা বলেন, গত ৩০ এপ্রিল থেকে সরকারি ৩২টি নার্সিং কলেজ ও বেসরকারি ১৫৪টি নার্সিং কলেজের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নীতিমালা অনুযায়ী শিক্ষক নিয়োগসহ চার দফা দাবিতে আন্দোলন করে আসছিলেন।

এর অংশ হিসেবে বরিশাল নার্সিং কলেজেও আন্দোলন চলছিল। গত ৬ মে কর্মসূচি পালন করতে গেলে শিক্ষকদের বাধার মুখে পড়ার পাশাপাশি মারধরের শিকার হন শিক্ষার্থীরা।

সংবাদ সম্মেলনে আরো উল্লেখ করা হয়, তাদের দাবি না মানা এবং মারধরের ঘটনার বিচার না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। হামলায় জড়িত শিক্ষকদের বিচারের আওতায় না আনা হলে শিক্ষার্থীরা আমরণ অনশনে যাওয়ারও হুঁশিয়ারি দেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

সংবাদ সম্মেলনের পর একাডেমিক ভবনের সামনে হামলায় জড়িত শিক্ষকদের কুশপুত্তলিকা পুড়িয়ে প্রতিবাদ জানানো হয়। এছাড়া আজ আন্তর্জাতিক নার্সেস ডে পালন থেকে বিরত থাকার কথাও জানান তারা।

পিরোজপুরে ডুবে থাকা জাহাজ থেকে যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার

পটুয়াখালীতে জিয়া স্মৃতি বইমেলা অনুষ্ঠিত

খালেদা জিয়াকে ‘কালো মানিক’ উপহার দেওয়া সেই সোহাগ মৃধা গ্রেপ্তার

তালতলীতে চিরকুট লিখে পুলিশ সদস্যের আত্মহত্যা

কুয়াকাটায় বেরিবাঁধের ওপর অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগ

দুর্দিন যাচ্ছে পিরোজপুরের শাঁখাশিল্পীদের

দশমিনায় টিউবওয়েল বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২

ভোলায় মোটরসাইকেল শোভাযাত্রায় ব্রাজিল সমর্থকের মৃত্যু

সদরঘাটে লঞ্চ দুর্ঘটনায় নিহত সোহেলের পরিবারকে আর্থিক সহায়তা

উজিরপুরে ৩ কেজি গাঁজাসহ নারী আটক