হোম > সারা দেশ > বরিশাল

চরফ্যাশনে হাসপাতালে ফেলে যাওয়া শিশুর দায়িত্ব নিল সমাজসেবা

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি

জন্মের মাত্র দুই মাস পরই পৃথিবীর সবচেয়ে নিরাপদ আশ্রয় হারালো এক নিষ্পাপ শিশু। মায়ের কোল ছেড়ে তাকে রেখে যাওয়া হলো হাসপাতালের ইনডোরে। এমন হৃদয়বিদারক ও অমানবিক ঘটনা ঘটেছে ভোলার চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।

চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, ৮ মে (শুক্রবার) বিকেলে হাসপাতালের ইনডোরের ২ মাস বয়সী একটা শিশুকে রেখে তার মা চলে গেছে। কর্তব্যরত নার্স শিশুর অভিভাবককে খোঁজা-খোঁজি করেন। কাউকে না পেয়ে বিষয়টি থানা পুলিশ ও উপজেলা প্রশাসনকে অবহিত করলে তাৎক্ষণিক থানা পুলিশ, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সমাজ সেবা কর্মকর্তা হাসপাতালে চলে আসেন। শিশুটিকে জিম্মায় নেন উপজেলা প্রশাসন। বর্তমানে উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে হাসপাতালে প্রয়োজনীয় সেবা ও পরিচর্যা প্রদান করা হচ্ছে শিশুটিকে।

চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শোভন কুমার বসাক আমার দেশকে বলেন, গতকাল বিকেলে ২ মাস বয়সী একটা শিশুকে হাসপাতালের ইনডোরের রেখে চলে গেছে। আমরা বিষয়টি প্রশাসনকে জানিয়েছি। সমাজ সেবা অধিদপ্তর শিশুটিকে জিম্মায় নিয়েছে।

চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ আমার দেশকে বলেন, চরফ্যাশন হাসপাতালে রেখে যাওয়া শিশুটি অসুস্থ। হাসপাতালে চিকিৎসা সংক্রান্ত সকল বিষয় সমাজ সেবা অধিদপ্তরের মাধ্যমে দেখা শুনা করা হচ্ছে। শিশুটি সুস্থ হলে কেউ আবেদন করলে তদন্ত সাপেক্ষে শিশুটি তাকে দেওয়া হবে।

তিনি আরো বলেন, যদি কোনো অভিভাবক না পাওয়া যায়, তাহলে সমাজ সেবা অধিদপ্তর মাধ্যমে বরিশাল শিশু সদনে শিশুটিকে প্রেরণ করবো।

বাবুগঞ্জে মেননের মুক্তির দাবিতে বিক্ষোভ

জিয়া-খালেদার কবরে ভোলা ছাত্রদলের নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

বাবুগঞ্জে এন্টিভেনম ও জলাতঙ্ক ভ্যাকসিন সরবরাহ

হাসপাতালে গৃহবধূর লাশ রেখে পালিয়েছেন স্বজনরা

সরকার কথায় নয়, কাজে বিশ্বাস করে: মোশাররফ হোসেন এমপি

প্রধান শিক্ষকের সামনেই স্কুলছাত্রীকে যুবলীগ নেতার স্ত্রীর মারধর

বরিশাল ডিসির বিরুদ্ধে কোটি টাকা আত্মসাতের অভিযোগ

চরফ্যাশনে দুই হাজার জেলে পেলেন খাদ্য সহায়তা

ঝালকাঠিতে আমুর বাড়ির প্রধান ফটক ভাঙল বিক্ষুব্ধ শিক্ষার্থীরা

চুয়াডাঙ্গা পুলিশের অভিযানে দেশি অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৩