হোম > সারা দেশ > বরিশাল

নির্বাচনি প্রচারে ৪ ফেব্রুয়ারি বরিশাল যাচ্ছেন তারেক রহমান

বরিশাল অফিস

ফাইল ছবি

দীর্ঘ প্রায় দুই দশক পর আগামী ৪ ফেব্রুয়ারি বরিশাল সফরে আসছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এদিন তিনি নগরীর ঐতিহাসিক বেলস পার্ক মাঠে আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস আক্তার জাহান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তারেক রহমান যশোর থেকে আকাশপথে বরিশাল পৌঁছাবেন এবং পরে সড়কপথে ঢাকার উদ্দেশে যাত্রা করবেন। তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে বরিশালে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। জনসভা সফল করতে ইতোমধ্যে প্রায় সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

এর আগে গত ২৬ জানুয়ারি তারেক রহমানের বরিশাল সফরের কর্মসূচি নির্ধারিত থাকলেও তা পিছিয়ে ২৭ জানুয়ারি করা হয়। পরবর্তী সময়ে সে তারিখও বাতিল করা হয়। অবশেষে নতুন করে ৪ ফেব্রুয়ারি সফরের তারিখ চূড়ান্ত করা হলো।

সর্বশেষ ২০০৬ সালে বরিশাল সফরে এসেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জ্যেষ্ঠপুত্র তারেক রহমান। সে সময় তিনি বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। প্রায় দুই দশক পর এবার দলীয় চেয়ারম্যান হিসেবে তার বরিশাল সফরকে ঘিরে স্থানীয় বিএনপির রাজনীতিতে বিশেষ গুরুত্বারোপ করা হচ্ছে, বিশেষ করে নির্বাচনে একেবারে শেষ সময়ে এ সফরকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

পিরোজপুরে ষষ্ঠ আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন

ঢাকায় চুরি হওয়া স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ভোলায় গ্রেপ্তার ১

প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করার অভিযোগে ফরচুন মিজানকে বরিশাল স্টেডিয়ামে অবাঞ্ছিত ঘোষণা

পিরোজপুরে এনসিপির মানববন্ধন

সুগন্ধা নদীর ভাঙন প্রতিরোধের দাবিতে মানববন্ধন

ঝালকাঠিতে দুই বিচারক হত্যার ২১ বছর আজ

বরিশালে নিষিদ্ধ আ.লীগের তৎপরতা ঠেকাতে শক্ত অবস্থানে পুলিশ

সংরক্ষিত নারী আসনের বদলে ১০০ আসনে সরাসরি নির্বাচন চান স্পিকার

জুলাই আন্দোলনে আহত সেই জিয়াউদ্দিন এখন বিডিএ চেয়ারম্যান

কুয়াকাটায় ২ কেজি ৩০০ গ্রামের ইলিশ বিক্রি হলো ৮ হাজার টাকায়