হোম > সারা দেশ > বরিশাল

জেলখানায় খালেদা জিয়ার ওপর বিষ প্রয়োগ করা হয়েছিল

মির্জাগঞ্জে আলতাফ হোসেন চৌধুরী

উপজেলা প্রতিনিধি, মির্জাগঞ্জ (পটুয়াখালী)

পটুয়াখালী-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী বলেছেন, ম্যাডাম খালেদা জিয়া যেদিন অ্যারেস্ট হয়েছেন সম্পূর্ণ সুস্থ ছিলেন। জেলখানায় বিষ প্রয়োগ করায় তিনি অসুস্থ হয়ে পড়েছেন।

সোমবার বিকালে পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় দেউলী সুবিদখালী ইউনিয়ন বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

তিনি আরো বলেন, যখন উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে চেয়েছিলেন। তখন বিদেশে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি। কারণ একটাই বিদেশে গিয়ে ডাক্তারি পরীক্ষা নিরীক্ষায় বিষ প্রয়োগের বিষয়টি ধরা পড়তে পারে।

সভায় সভাপতিত্ব করেন দেউলী সুবিদখালী ইউনিয়ন বিএনপি'র সভাপতি মো. ফারুক মাস্টার।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম ফরাজী।

দোয়া মাহফিলে বিএনপি নেতৃবৃন্দসহ স্থানীয় মানুষ অংশ নিয়ে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করেন।

জেলের জালে ধরা পড়লো বিরল ‘ব্রাউন সার্জনফিশ’

ইউনিয়ন পরিষদের গাছ কেটে নেয়ার অভিযোগ যুবলীগ নেতার বিরুদ্ধে

বিসিসি প্রশাসকের একান্ত সচিব হলেন সাবেক কেন্দ্রীয় ছাত্রদল নেতা

চরমোনাই পীরের দরবারে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ

প্রতিবন্ধী এনামুলসহ চার ভাইবোনের ঠাঁই হয়নি বাবার সংসারে

কলাপাড়ায় ট্রলারভর্তি ৬২০০ লিটার জ্বালানি তেল জব্দ

চরমোনাই মাহফিলে আসা লঞ্চে আগুন

বাবুগঞ্জে অবৈধভাবে ডিজেল মজুদের দায়ে ব্যবসায়ীকে জরিমানা

গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, শ্বশুর-শাশুড়ির বিরুদ্ধে হত্যার অভিযোগ

আত্মশুদ্ধি ও আখেরাতমুখী জীবনের আহ্বান চরমোনাই বার্ষিক মাহফিলে