হোম > সারা দেশ > বরিশাল

বিশ্বশান্তি কামনায় গৌরনদীতে আলোচনা সভা অনুষ্ঠিত

উপজেলা প্রতিনিধি, গৌরনদী (বরিশাল)

বরিশালের গৌরনদীতে বিশ্বশান্তি কামনায় শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে আরডব্লিউটি ফুড রাইটস এডুকেশন-অ্যান্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (প্রস্তাবিত) এর উদ্যোগে উপজেলার চাঁদশী ইউনিয়নে এই আলোচনা সভা আয়োজন করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরডব্লিউটি ফুড রাইটস এডুকেশন-অ্যান্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (প্রস্তাবিত), সাদাকো-হাকন আইসিইজি লিমিটেডের চেয়ারম্যান এইচ. এম নাসির উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক মো. আসাদুজ্জামান রিপন, গৈলা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক এস.এম আবুল কালাম, গৌরনদী রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি বিএম বেলাল। আনুষ্ঠানের সভাপতিত্ব করেন আরডব্লিউটি ফুড রাইটস এডুকেশন-অ্যান্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সিনিয়র ভাইস চেয়ারম্যান রিনা তালুকদার।

মো. ফরিদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বিশিষ্ট সমাজ সেবক মো. আবুল ফয়েজ সরদার, মো. আবদুস ছালাম, তালুকদার, মো. আলী হোসেন ও মো. আল আমীন।

সভা শেষে আমেরিকার সাবেক প্রেসিডেন্ট জিমি কাটার, বিশ্ব শান্তিতে নোবেলপ্রাপ্ত বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস ও জুলাই-আগস্টের শহীদদেরসহ আন্দোনলকারী ছাত্র-জনতার জন্য দোয়া করা হয়।

সুদানে মারা যাওয়া সেনা কর্মকর্তা চপলের দাফন সম্পন্ন

আমতলীতে বাস চাপায় মোটরসাইকেল চালকসহ দুইজন নিহত

চারদিকে শুধু পানি, যোগাযোগে পিছিয়ে দেউলবাড়ী দোবড়া ইউনিয়ন

মঠবাড়িয়ায় বজ্রাঘাতে কৃষকের মৃত্যু

ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল

বরিশালে বজ্রপাতে স্কুল ছাত্রের মৃত্যু

পিরোজপুর জেলা পরিষদের পরিচ্ছন্নতা সপ্তাহ উদ্বোধন

নেছারাবাদে বিদ্যুৎস্পৃষ্টে অটোচালকের মৃত্যু

বিদ্যুতের ট্রান্সফরমার বিস্ফোরণে খতিব নিহত

বরগুনায় বজ্রপাতে কৃষকের মৃত্যু