হোম > সারা দেশ > বরিশাল

হাদিকে হত্যার প্রতিবাদ ও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কুয়াকাটায় বিক্ষোভ

প্রতিনিধি, কুয়াকাটা (পটুয়াখালী)

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যার প্রতিবাদ ও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে পটুয়াখালীর কুয়াকাটায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টায় কুয়াকাটা প্রেস ক্লাব চত্বরে সচেতন শিক্ষার্থী ও এলাকাবাসীর অংশগ্রহণে কুয়াকাটা স্টুডেন্ট এলায়েন্সের ব্যানারে এ বিক্ষোভ সমাবেশের অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিলটি কুয়াকাটা প্রেসক্লাব চত্বর থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এসময় বিক্ষোভকারীরা “আমার দেশ তোমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ”, “আমি কে? তুমি কে? হাদি হাদি” সহ বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন। পরে প্রেস ক্লাব মিলনায়তনে এক আলোচনা সভা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন কুয়াকাটা স্টুডেন্ট এলায়েন্সের মুখপাত্র মো. মোজাহিদ সিফাত, আহ্বায়ক মো. মহিন ও সদস্য সচিব আরিফুল ইসলাম প্রমুখ।

এ সময় হাদির হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, দোষীদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার পাশাপাশি গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতা রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি ও ভারতীয় আধিপত্যবাদকে রুখে দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানান।

পিরোজপুরে ষষ্ঠ আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন

ঢাকায় চুরি হওয়া স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ভোলায় গ্রেপ্তার ১

প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করার অভিযোগে ফরচুন মিজানকে বরিশাল স্টেডিয়ামে অবাঞ্ছিত ঘোষণা

পিরোজপুরে এনসিপির মানববন্ধন

সুগন্ধা নদীর ভাঙন প্রতিরোধের দাবিতে মানববন্ধন

ঝালকাঠিতে দুই বিচারক হত্যার ২১ বছর আজ

বরিশালে নিষিদ্ধ আ.লীগের তৎপরতা ঠেকাতে শক্ত অবস্থানে পুলিশ

সংরক্ষিত নারী আসনের বদলে ১০০ আসনে সরাসরি নির্বাচন চান স্পিকার

জুলাই আন্দোলনে আহত সেই জিয়াউদ্দিন এখন বিডিএ চেয়ারম্যান

কুয়াকাটায় ২ কেজি ৩০০ গ্রামের ইলিশ বিক্রি হলো ৮ হাজার টাকায়