হোম > সারা দেশ > বরিশাল

চরফ্যাশনে বিএনপির সাবেক সভাপতিসহ দুজনকে কুপিয়েছে দুর্বৃত্তরা

উপজেলা প্রতিনিধি, চরফ্যাসন (ভোলা)

ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানা বিএনপির সাবেক সভাপতি মাদরাসা-ই-আলিয়া ঢাকার অধ্যাপক রেজাউল করিম খন্দকারকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। একই সময় এলাকার মাদরাসার সহকারী শিক্ষক আবু তাহের মিয়াকেও কুপিয়েছে তারা।

রোববার দক্ষিণ আইচা বাজার জামে মসজিদে জোহরের নামাজ আদায় করতে যাওয়ার পথে তাদের ওপর হামলা করে দুর্বৃত্তরা।

আহতদের স্থানীয়রা উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে পাঠিয়েছে। অধ্যাপক রেজাউল করিম খন্দকারের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য হাসপাতাল কর্তৃপক্ষ ঢাকায় স্থানান্তর করে।

আহত অপর মাদরাসাশিক্ষক আবু তাহের আমার দেশকে বলেন, তিনি ও রেজাউল করিম স্থানীয় কচ্ছফিয়া বাজারে তাদের কাজ শেষ করে জোহর নামাজের জন্য মসজিদে প্রবেশ করার সময় স্থানীয় আমিন মিয়ার ছেলে যুবদল নেতা আবুল হোসেনের নেতৃত্বে চার-পাঁচজন দেশি অস্ত্র দিয়ে আমাদের এলোপাতাড়ি কোপাতে থাকে। আমাদের চিৎকারে স্থানীয়রা এসে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে প্রেরণ করেন।

স্থানীয়রা জানান, ভোলা-৪ (চরফ্যাশন ও মনপুরা) আসনের সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দীন আলম ও যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন গ্রুপে বিভক্ত হয়ে স্থানীয়রা রাজনৈতিক কর্মকাণ্ড করছেন। হামলার শিকার দুজনই নয়ন গ্রুপের রাজনীতিতে জড়িত।

এ ব্যাপারে সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দীন আলম গ্রুপের সাবেক সভাপতি ফারুক মিয়া সাংবাদিককে বলেন, এ হামলার সঙ্গে রাজনৈতিক কোনো সম্পৃক্ততা নেই; প্রতিপক্ষের সঙ্গে জমিজমা নিয়ে দীর্ঘদিন যাবৎ বিরোধ থাকায় এ হামলার ঘটনা ঘটেছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত হামলার ঘটনায় কোনো মামলা হয়নি বলে জানিয়েছেন দক্ষিণ আইছা থানার অফিসার ইনচার্জ। তবে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে সাংবাদিককে জানিয়েছে অধ্যাপক খন্দকার রেজাউল করিমের পরিবার।

পিরোজপুরে ষষ্ঠ আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন

ঢাকায় চুরি হওয়া স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ভোলায় গ্রেপ্তার ১

প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করার অভিযোগে ফরচুন মিজানকে বরিশাল স্টেডিয়ামে অবাঞ্ছিত ঘোষণা

পিরোজপুরে এনসিপির মানববন্ধন

সুগন্ধা নদীর ভাঙন প্রতিরোধের দাবিতে মানববন্ধন

ঝালকাঠিতে দুই বিচারক হত্যার ২১ বছর আজ

বরিশালে নিষিদ্ধ আ.লীগের তৎপরতা ঠেকাতে শক্ত অবস্থানে পুলিশ

সংরক্ষিত নারী আসনের বদলে ১০০ আসনে সরাসরি নির্বাচন চান স্পিকার

জুলাই আন্দোলনে আহত সেই জিয়াউদ্দিন এখন বিডিএ চেয়ারম্যান

কুয়াকাটায় ২ কেজি ৩০০ গ্রামের ইলিশ বিক্রি হলো ৮ হাজার টাকায়