হোম > সারা দেশ > বরিশাল

মাদকসম্রাট শাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

উপজেলা প্রতিনিধি, লালমোহন (ভোলা)

ভোলার লালমোহন উপজেলার কালমা ইউনিয়নের মাদকসম্রাট শাহাবুদ্দিন ও তার সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন হয়েছে।

সোমবার বিকেলে ডাওরী বাজারে কালমা ইউনিয়নের জনগণের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন- বিশিষ্ট সমাজসেবক ও তরুণ রাজনীতিবিদ মেহেদি হাসান সুজন, বাসু সর্দার, মোস্তফা কামাল, অলি হুজুর, আকতার, আরজু ও ইতি বেগম।

এ সময় বক্তারা বলেন, লালমোহন উপজেলার কালমা ইউনিয়নে বর্তমানে মাদকের ছোবল বেড়েই চলেছে। হাত বাড়ালেই ইয়াবা, গাঁজা, মদসহ বিভিন্ন নেশা জাতীয় মাদক পাওয়া যাচ্ছে। এতে এলাকার নারী পুরুষ, তরুণ ও কিশোর কিশোররা মাদকে আসক্ত হয়ে পড়েছে। এই এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী শাহাবুদ্দিন ও তার সহযোগীরা মাদক কারবারের সাথে সরাসরি জড়িত। ফলে তরুণ প্রজন্ম ধ্বংসের দিকে যাচ্ছে। এজন্য দ্রুত মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য বক্তারা প্রশাসনের নিকট দাবি জানান।

মানববন্ধনে কয়েক হাজার নারী পুরুষ অংশগ্রহণ করে।

দুমকিতে ৫০০ ফুটের পতাকা নিয়ে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

কলাপাড়ায় ছাগল পেয়ে উচ্ছ্বসিত ৩০ দরিদ্র নারী

শ্বশুরবাড়ি থেকে যুবকের লাশ উদ্ধার, পরিবারের দাবি হত্যাকাণ্ড

উজিরপুর পৌরসভায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মাদকের টাকার জন্য বাবা-মাকে নির্যাতন, ভ্রাম্যমাণ আদালতে ছেলের কারাদণ্ড

চাঁদাবাজির অভিযোগে গণপিটুনি, পদ হারালেন দুই বিএনপি নেতা

চাঁদা দাবির অভিযোগে বিএনপির দুই নেতাকে গণপিটুনি

মির্জাগঞ্জে লাম্পি স্কিন রোগে শতাধিক বাছুরের মৃত্যু

নদীতে ডুবে নিহত যুবকের পরিবারের খোঁজখবর নিলেন জামায়াত নেতা

জিয়ানগরে আলোচিত হত্যা মামলায় আসামি গ্রেপ্তার