হোম > সারা দেশ > বরিশাল

বাবুগঞ্জে বিএনপির ৭১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি

উপজেলা প্রতিনিধি, (বাবুগঞ্জ) বরিশাল

বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের পুরাতন কমিটি বিলুপ্ত করে ইউনিয়ন বিএনপি'র নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। বাবুগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক মো. সুলতান আহমেদ খান ও সদস্য সচিব মো. অহিদুল ইসলাম প্রিন্স স্বাক্ষরিত এ কমিটি অনুমোদন দেওয়া হয়।

নতুন গঠিত কমিটিতে উপজেলা বিএনপি নেতা আব্দুল করিম হাওলাদারকে আহ্বায়ক এবং বিএনপি নেতা মো. রাজন শিকদারকে সদস্য সচিব হিসেবে মনোনীত করা হয়েছে। ৭১ সদস্য বিশিষ্ট এই আহ্বায়ক কমিটি ২৫ আগস্ট সোমবার দুপুরে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।

বাবুগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব মো. অহিদুল ইসলাম প্রিন্স জানান, নবগঠিত কমিটি আগামী তিনদিনের মধ্যে রহমতপুর ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ড ইউনিট কমিটি গঠন করবেন। এরপর সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ ইউনিয়ন কমিটি ঘোষণা করা হবে।

এদিকে রাজন শিকদারকে সদস্য সচিব মনোনীত করায় রহমতপুর ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলসহ বিভিন্ন সহযোগী সংগঠনের মধ্যে ব্যাপক উৎসাহ ও আনন্দের সৃষ্টি হয়েছে। নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

গৌরনদীতে বাস-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে নিহত ২

তরমুজ ব্যবসায়ীর ওপর হামলা, টাকা ও মোবাইল ছিনতাইয়ের অভিযোগ

বরিশালে ছাত্রদল-যুবদলের দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া

ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির সভাপতি শাহাদাৎ, সম্পাদক সোহেল আকন

পূর্ব শত্রুতার জের ধরে বসতবাড়িতে হামলা, যুবকের মৃত্যু

কলাপাড়ায় ইসলামী আন্দোলনের কর্মী হত্যার বিচার দাবিতে বিক্ষোভ

বিএন‌পির দুই গ্রুপের সংঘর্ষে রণক্ষেত্র শৈলকূপা, আহত ২৩

কলাপাড়ার ইদ্রিস হত্যা মামলায় যুবদল নেতা বহিষ্কার

সিলেটে ‘হাদি’ স্লোগানে উত্তাল তরুণেরা

ফেসবুকে চেয়ারম্যান প্রার্থিতা ঘোষণাকে কেন্দ্র করে হামলার অভিযোগ