হোম > সারা দেশ > বরিশাল

শিক্ষার্থীদের সাইকোলজি বুঝে কর্মসূচি সাজিয়ে বিজয়ী হয়েছি: শিবির সভাপতি

জেলা প্রতিনিধি, ঝালকাঠি

শিক্ষার্থীদের সাইকোলজি বুঝে আমরা কর্মসূচি সাজিয়েছি। তাই আল্লাহর ইচ্ছায় এ বিজয় (ডাকসু, জাকসু, চাকসু ও রাকসু) অর্জন সম্ভব হয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় সভাপতি মো. জাহিদুল ইসলাম।

তিনি সোমবার সকালে ঝালকাঠির একটি কমিউনিটি সেন্টারে শিবিরের উপশাখা দায়িত্বশীল সমাবেশ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন। তিনি আরো বলেন, বিশ্ববিদ্যালয়গুলোতে শিবিরের এ বিজয় তখনই সার্থক হবে যখন আমরা শিক্ষার্থীদের দেয়া কমিটমেন্টগুলো বাস্তবায়ন করতে পারবো।

এর আগে শিবিরের নেতাকর্মীদের উদ্দেশে প্রধান অতিথির বক্তব্যে শিবির সভাপতি বলেন, ঐতিহাসিকভাবেই ইসলামের বা ইসলামী সংগঠনের বিরোধিতা চলে আসছে। এটা ধারাবাহিক প্রক্রিয়া। যারাই ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠার চেষ্টা করেছে, তাদেরই বিরোধিতা করা হয়েছে। বাংলাদেশের প্রেক্ষাপটে তারা নিজেদের ইমানদার দাবি করলেও তাদের কার্যক্রমে ইমানদার মনে হয় না। আগে আওয়ামী ফ্যাসিবাদী সরকারের সময়ে আমরা কোথাও বসতে পারিনি, দাঁড়াতে পারিনি। মুখে দাড়ি আর মাথায় টুপি দেখলেই হামলা-মামলা করা হয়েছে। সেই আওয়ামী লীগ জনতার ধাওয়ায় দেশ ছেড়ে পালিয়েছে। এখন আরেক দল মসজিদে আমাদের কোরআনের তালিমেও হামলা করে কয়েকজন ভাইকে আহত করেছে। তাদের সাথে আমাদের লড়াইটা ইসলামী মূল্যবোধ, আদর্শ ও চেতনার।

সমাবেশে বিশেষ অতিথি ছিলেন ছাত্রশিবিরের সাবেক অফিস সম্পাদক, বরিশাল বিএম কলেজ ছাত্র সংসদের এজিএস ও ঝালকাঠি-২ (সদর-নলছিটি) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী শেখ নেয়ামুল করীম, ছাত্রশিবিরের কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক হারুণ অর রশিদ রাফি, সাবেক জেলা সভাপতি অ্যাডভোকেট বিএম আমিনুল ইসলাম।

জেলা সভাপতি এনামুল হাসানের সভাপতিত্বে সমাবেশ সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি মো. নুরুজ্জামান।

পিরোজপুরে ষষ্ঠ আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন

ঢাকায় চুরি হওয়া স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ভোলায় গ্রেপ্তার ১

প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করার অভিযোগে ফরচুন মিজানকে বরিশাল স্টেডিয়ামে অবাঞ্ছিত ঘোষণা

পিরোজপুরে এনসিপির মানববন্ধন

সুগন্ধা নদীর ভাঙন প্রতিরোধের দাবিতে মানববন্ধন

ঝালকাঠিতে দুই বিচারক হত্যার ২১ বছর আজ

বরিশালে নিষিদ্ধ আ.লীগের তৎপরতা ঠেকাতে শক্ত অবস্থানে পুলিশ

সংরক্ষিত নারী আসনের বদলে ১০০ আসনে সরাসরি নির্বাচন চান স্পিকার

জুলাই আন্দোলনে আহত সেই জিয়াউদ্দিন এখন বিডিএ চেয়ারম্যান

কুয়াকাটায় ২ কেজি ৩০০ গ্রামের ইলিশ বিক্রি হলো ৮ হাজার টাকায়