হোম > সারা দেশ > বরিশাল

বরিশালে যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ২, মাদক-গুলি উদ্ধার

সেনা অভিযান

বরিশাল অফিস

বরিশালের গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলায় সেনাবাহিনীর পৃথক অভিযানে যুবলীগ নেতাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ইয়াবাসহ গুলি ও দেশী অস্ত্র উদ্ধার করা হয়। এ ঘটনায় আসামিদের বিরুদ্ধে পৃথক মামলা দায়ের করা হয়েছে।

রোববার গ্রেপ্তারকৃতদের আদালতে নেওয়া হলে আদালত তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেয়।

গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল বলেন, শনিবার বিকেলে গৌরনদী অস্থায়ী সেনা ক্যাম্পের সদস্যরা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কসবা এলাকায় অভিযান চালিয়ে একাধিক মামলার আসামি রায়হান ফকির (৩৭) নামের এক যুবককে গ্রেপ্তার করেন। এসময় তার কাছ থেকে ১০৩ পিস ইয়াবা, ১৮০ রাউন্ড এয়ারগানের গুলি ও দেশী অস্ত্র উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত রায়হান গৌরনদী পৌর যুবলীগের সদস্য ও কসবা গ্রামের নিজাম ফকিরের ছেলে।

অপরদিকে আগৈলঝাড়ার রত্নপুরে গত শনিবার রাতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে মিরাজ হোসেন (২২) নামের এক যুবককে আটক করা হয়েছে। এসময় তার কাছ থেকে ৫৭ পিস ইয়াবা ট্যাবলেট ও প্রায় ১০০ গ্রাম গাঁজাসহ মাদক সেবনের বিভিন্ন ধরনের সরঞ্জাম ও দেশী অস্ত্র উদ্ধার করা হয়। আগৈলঝাড়া থানার ওসি মাসুদ খান এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন।

জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ–২০২৬, শ্রেষ্ঠ ইউএনও আলী সুজা

বরিশাল-ঢাকা মহাসড়কে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, গুরুতর আহত ২ চালক

অস্তিত্বের সংকটে পটুয়াখালীর নদী-খাল

আ.লীগের সাবেক এমপি ইউসুফ হোসেন হুমায়ুনের ইন্তেকাল

সরকারি দল জনগণকে দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করেছে : মিয়া গোলাম পরওয়ার

বিএনপি কাঁটা গিলতেও পারে না ফেলতেও পারে না

মির্জাগঞ্জে বিরোধপূর্ণ জমিতে ঘর নির্মাণের অভিযোগ

বরিশালে ফরচুন সুজে চার মাস ধরে বেতন বন্ধ, মেলেনি ঈদ বোনাস

মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের উপর শ্রমিকদল নেতার হামলা, আটক ৪

বরগুনায় কোটি টাকার রেণু জব্দ, বিষখালীতে অবমুক্ত