হোম > সারা দেশ > বরিশাল

খানসামায় জাল ডলারের কারবার করার অভিযোগে যুবদল নেতা গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, খানসামা (দিনাজপুর)

দিনাজপুরের খানসামায় ডলার প্রতারণা চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে শফিকুল ইসলাম ওরফে শরিফুল (৩৫) নামে এক যুবদল নেতাকে আটক করেছে পুলিশ। বুধবার সন্ধ্যার আগে উপজেলার পাকেরহাট বাজার থেকে তাকে আটক করা হয়।

আটককৃত শফিকুল ইসলাম ওরফে (শরিফুল) আঙ্গারপাড়া ইউনিয়নের পাকেরহাট ফুলসা পাড়া গ্রামের শহিদুল হকের ছেলে। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, আঙ্গারপাড়া ইউনিয়ন শাখা কমিটির ক্রিয়া সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন বলে নিজেই স্বীকার করেছেন।

উল্লেখ্য, ২০২১ সালের ১০ মার্চ উপজেলা যুবদলের আহ্বায়ক ওবায়দুর রহমান ও উপজেলা যুবদলের সদস্যসচিব ওবাইদুর রহমান মুন্সি স্বাক্ষরিত ইউনিয়ন কমিটির তালিকায়ও (সিরিয়াল নং-১৯) শফিকুল ইসলামের নাম ক্রিয়া সম্পাদক পদে অন্তর্ভুক্ত ছিল।

তবে এ বিষয়ে জানতে চাইলে উপজেলা যুবদলের সদস্যসচিব ওবায়দুর রহমান মুন্সি বিষয়টি অস্বীকার করে আমার দেশকে বলেন,“ওই ছেলে আমাদের দলের কিছুই না। ও বিএনপি-পাগল; খানসামায় দুই গ্রুপেই যাতায়াত করে। আমি এখন মিটিংয়ে আছি, পরে বিস্তারিত বলব।”

স্থানীয় সূত্রে জানা গেছে, শফিকুল ইসলাম অতীতে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গেও যুক্ত ছিলেন। পরবর্তীতে তিনি যুবদলের রাজনীতিতে সক্রিয় হন।

খানসামা থানার ওসি নজমুল হক আমার দেশকে বলেন,“ডলার প্রতারণা চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করা হয়েছে। মালামাল উদ্ধারের চেষ্টা চলছে। বিস্তারিত মূল বক্তব্য কালকে জানানো হবে।”

অর্থের অভাবে দেড়শ বছরের পুরোনো মসজিদের নির্মাণকাজ বন্ধ

স্বল্প সময়ে পটুয়াখালীর উন্নয়নে ৪০০ কোটি টাকা বরাদ্দ এনেছি

ঢাকায় অভয়নগর উপজেলা সমিতির আত্মপ্রকাশ

রাস্তা-ড্রেন খুঁড়ে ফেলে রাখেন ঠিকাদার, জনদুর্ভোগ চরমে

বাবুগঞ্জে মেননের মুক্তির দাবিতে বিক্ষোভ

চরফ্যাশনে হাসপাতালে ফেলে যাওয়া শিশুর দায়িত্ব নিল সমাজসেবা

জিয়া-খালেদার কবরে ভোলা ছাত্রদলের নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

বাবুগঞ্জে এন্টিভেনম ও জলাতঙ্ক ভ্যাকসিন সরবরাহ

হাসপাতালে গৃহবধূর লাশ রেখে পালিয়েছেন স্বজনরা

সরকার কথায় নয়, কাজে বিশ্বাস করে: মোশাররফ হোসেন এমপি