হোম > সারা দেশ > বরিশাল

উজিরপুরে মাজেদ কওমী মাদ্রাসার ৩৫ শিক্ষার্থীকে পাগড়ি প্রদান

উপজেলা প্রতিনিধি, উজিরপুর (বরিশাল)

বরিশাল জেলার উজিরপুর উপজেলার শিকারপুরে অবস্থিত ঐতিহ্যবাহী মারকাযুল কারীম সামেলা মাজেদ কওমী মাদ্রাসার ৩৫ জন শিক্ষার্থীকে পাগড়ি প্রদান করা হয়েছে।

রোববার (১ফেব্রুয়ারি) দুপুর ১২টায় মাদ্রাসা মিলনায়তনে এ পাগড়ি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মাদ্রাসার মুহতামিম শায়খুল হাদীস আল্লামা আব্দুল মুমিন খান (দা.)-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শায়খুল হাদীস আল্লামা সাব্বির আহমেদ (দা.)।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন হাফেজ মাওলানা আল আমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা আজিম উদ্দিন, হাফেজ মাওলানা আব্দুর রহমান, মাওলানা রেজাউল করিম খাকি ও মাওলানা হাবিবুর রহমান।

এছাড়াও উপস্থিত ছিলেন জামি‘য়া ইসলামিয়া মহিলা ইয়াতিমখানার সভাপতি মীর মেহেদী।

অনুষ্ঠানে পাগড়ি প্রাপ্ত শিক্ষার্থীদের পাশাপাশি তাদের অভিভাবকরাও উপস্থিত ছিলেন। বক্তারা শিক্ষার্থীদের দীনি শিক্ষায় অগ্রগতি কামনা করেন এবং সমাজ ও উম্মাহর খেদমতে আত্মনিয়োগ করার আহ্বান জানান।

পিরোজপুরে ষষ্ঠ আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন

ঢাকায় চুরি হওয়া স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ভোলায় গ্রেপ্তার ১

প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করার অভিযোগে ফরচুন মিজানকে বরিশাল স্টেডিয়ামে অবাঞ্ছিত ঘোষণা

পিরোজপুরে এনসিপির মানববন্ধন

সুগন্ধা নদীর ভাঙন প্রতিরোধের দাবিতে মানববন্ধন

ঝালকাঠিতে দুই বিচারক হত্যার ২১ বছর আজ

বরিশালে নিষিদ্ধ আ.লীগের তৎপরতা ঠেকাতে শক্ত অবস্থানে পুলিশ

সংরক্ষিত নারী আসনের বদলে ১০০ আসনে সরাসরি নির্বাচন চান স্পিকার

জুলাই আন্দোলনে আহত সেই জিয়াউদ্দিন এখন বিডিএ চেয়ারম্যান

কুয়াকাটায় ২ কেজি ৩০০ গ্রামের ইলিশ বিক্রি হলো ৮ হাজার টাকায়