হোম > সারা দেশ > বরিশাল

চরফ্যাশন আইনজীবী সমিতি নির্বাচন: সভাপতি জামায়াতের, সম্পাদক বিএনপির

উপজেলা প্রতিনিধি, চরফ্যাসন (ভোলা)

ভোলার চরফ্যাশন উপজেলা কার্যালয়ে শনিবার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত আইনজীবী সমিতির ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ভোটগ্রহণ শেষে ২৪ ভোট পেয়ে সভাপতি হয়েছেনে জামায়াতপন্থি আইনজীবী অ্যাডভোকেট মুহাম্মদ রমিজ উদ্দিন। ২৬ ভোট পেয়ে সহসভাপতি হয়েছেন অ্যাডভোকেট তরিকুল ইসলাম। বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক হয়েছেন বিএনপিপন্থি আইনজীবী অ্যাডভোকেট মো. লিটন হাওলাদার।

এছাড়া সহসাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট মো. আশ্রাফ আলী নিরব ও ধর্ম ক্রীড়া ও

পাঠাগার সম্পাদক পদে অ্যাডভোকেট মো. হারুন অর রশিদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। অ্যাডভোকেট মো. লিয়াকত আলী ৩৭ ভোট ও অ্যাডভোকেট মো. মোজাম্মেল হক ৩২ ভোট পেয়ে সদস্য নির্বাচিত হয়েছেন।

ভোটগ্রহণ শেষ হওয়ার পরপরই গণনা শেষে সকলের উপস্থিতিতে চরফ্যাসন আইনজীবী সমিতির নির্বাচনের ফলাফল ঘোষণা করেন এই নির্বাচনে প্রিসাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন চরফ্যাশন আদালতের যুগ্ম জেলা ও দায়রা জজ রুবায়েত ফেরদৌস। নির্বাচন কমিশনার হিসেবে সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট রাস বিহারী দে দায়িত্ব পালন করেন।

চরফ্যাশন আইনজীবী সমিতির নবনির্বাচিত ৭ সদস্য বিশিষ্ট এ কমিটি আগামী এক বছরের জন্য নির্বাচিত করা হয়েছে বলে নির্বাচন কমিশনার সাংবাদিকদের জানান।

দেশের ভঙ্গুর অর্থনীতি সচলে বাজেট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: আলতাফ চৌধুরী

ভাঙ্গা-কুয়াকাটা ৬ লেন সড়ক, ভোলা সেতুর দাবিতে এক হচ্ছেন ১৮ এমপি

নারী সমাজকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে কাজ করছেন প্রধানমন্ত্রী

ঢাকা-বরিশাল মহাসড়কে বাস-ট্রাক সংঘর্ষে আহত ৭

জিয়ানগরে বলেশ্বর নদে ট্রলার থেকে পড়ে জেলে নিখোঁজ

ঝালকাঠি ২৫০ শয্যা হাসপাতাল দ্রুত চালুর দাবিতে মানববন্ধন

ইতিহাসের নিদর্শন বাকেরগঞ্জের মুগা খান জামে মসজিদ

নেছারাবাদে সম্ভাবনার নতুন দিগন্তে বিশ্বমানের জাহাজ নির্মাণ শিল্প

আমাদের যারা গালি দেয়, আমরা তাদের সালাম দেই

গৌরনদীতে মডেল মসজিদ নির্মাণ কাজ চালুর দাবিতে মানববন্ধন