হোম > সারা দেশ > বরিশাল

ভোটে বাধাদানকারী যে-ই হোক, কঠোর হাতে দমন করা হবে

বরিশালে সেনাবাহিনীর কমান্ডার

বরিশাল অফিস

সেনাবাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মাদ রোমিও নওরীণ খান বলেছেন, নির্বাচনে আমরা সম্পূর্ণ নিরপেক্ষভাবে পেশাদারিত্বের সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করি এবং এ ধারা অব্যাহত থাকবে। ভোটারদের নিরাপত্তা নিশ্চিত এবং ভোটের জন্য সুষ্ঠু সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখাই আমাদের মূল লক্ষ্য। এ কাজে বাধাদানকারী সে যে-ই হোক না কেন, আমরা কঠোর হাতে তাদের দমন করব; এ ব্যাপারে আমরা অনড়। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টায় বরিশালে নির্বাচনকালীন জরুরি পরিস্থিতি মোকাবিলায় সামরিক ক্ষমতা প্রদর্শনী মহড়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রোমিও নওরীণ খান বলেন, নির্বাচন এবং গণভোটকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর সাত পদাতিক ডিভিশন বরিশাল বিভাগের সব জেলা এবং মাদারীপুর ও বাগেরহাট জেলায় অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে মোতায়েনে আছে। আমরা সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছি।

তিনি বলেন, যেকোনো জরুরি প্রয়োজনে হেলিকপ্টারে করে রিজার্ভ ফোর্স আনা হবে। শুধু বরিশাল নয়, সাত পদাতিক ডিভিশনের পুরো বাংলাদেশে এ ধরনের অভিযান পরিচালনার জন্য সেনাবাহিনী সর্বদা প্রস্তুত আছে। তিনি জনগণকে নির্বিঘ্নে ভোটকেন্দ্রে এসে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে সামনের দিকে এগিয়ে নিতে ভোট দেওয়ার আহ্বান জানান।

এর আগে বাংলাদেশ সেনাবাহিনীর সাত পদাতিক ডিভিশনের তত্ত্বাবধানে সংসদ নির্বাচন ও গণভোট চলাকালীন ভোটকেন্দ্রে উদ্ভূত ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনীর জরুরি প্রতিক্রিয়া ও সমন্বিত কার্যক্রমের অংশ হিসেবে মহড়াটি অনুষ্ঠিত হয়। এতে সেনাবাহিনীর একটি হেলিকপ্টারও অংশ নেয়। মহড়ায় বরিশাল বিভাগ, জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বরিশালে কঠোর নিরাপত্তা, তবুও শঙ্কায় ভোটার

অর্ধকোটি টাকাসহ স্বেচ্ছাসেবক দল নেতা আটক

কেন্দ্র ত্যাগের অভিযোগে ২ সহকারী প্রিজাইডিং অফিসার বরখাস্ত

টাকাসহ জামায়াত নেতাকে পুলিশে দিল বিএনপি কর্মীরা, মুচলেকা দিয়ে মুক্তি

বাবুগঞ্জে লক্ষ টাকা ও নির্বাচনি স্লিপসহ দুই বিএনপি কর্মী আটক

ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের নির্বাচনি কার্যালয় ভাঙচুর

জামায়াতের নির্বাচনি ইশতেহারে ইসলাম নেই: ফয়জুল করিম

বরিশালের ৬টি আসনের অর্ধেকের বেশি কেন্দ্রই ঝুঁকিপূর্ণ

চরফ্যাশনে বিএনপির ৩ নেতাকে জরিমানা

হাতপাখা কর্মীর পা ভেঙে দেওয়ার অভিযোগ বিএনপি কর্মীর বিরুদ্ধে