হোম > সারা দেশ > বরিশাল

উজিরপুরে টোলপ্লাজায় চলন্ত বিআরটিসি বাসে অগ্নিকাণ্ড

উপজেলা প্রতিনিধি, উজিরপুর (বরিশাল)

ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুরের ইচলাদী ট্রোলপ্লাজায় চলন্ত বিআরটিসি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের সহায়তা প্রায় ৪৫ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আসে। গৌরনদী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. আমিনুর রহমান অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেন। ২৮ অক্টোবর সকাল ১১টা ৪৫ মিনিটের সময় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বিআরটিসি বাসের চালক মো. শাহজালাল জানান, বরিশাল থেকে খুলনার উদ্দেশ্যে বেশ কিছু যাত্রী নিয়ে বাসটি উজিরপুরের ইচলালী টোলপ্লাজায় এলে যাত্রীরা ধোঁয়া দেখে চিৎকার শুরু করেন। আমি গাড়ি ব্রেক করে আগুনের কুণ্ডলী দেখতে পাই। যাত্রীরা নিরাপদ রয়েছেন। বাসটি (ব্রাহ্মণবাড়িয়া-ব-১১-০০০৪) মুহূর্তেই দাউ দাউ করে জ্বলতে থাকে। উজিরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ইউনিট তাৎক্ষণিক ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুস সালাম জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। রাস্তার যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছি। হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। অগ্নিকাণ্ডের ঘটনায় ঢাকা-বরিশাল মহাসড়কে দুই পাড়ে প্রায় পাঁচ কিলোমিটার যানজট সৃষ্টি হয়। প্রায় একঘণ্টা পরে যান চলাচল স্বাভাবিক হয়।

উজিরপুরে ডাকাতি, আতঙ্কে এলাকাবাসী

নলছিটিতে সড়ক দুর্ঘটনায় সাবেক কাউন্সিলর নিহত

বরিশাল নগরীতে অবৈধ দখল উচ্ছেদ

‘কাগজে-কলমে নয়, বাস্তবেই আধুনিক পৌরসভা গড়ে তুলব’

ভোলায় ভারতীয় নাগরিক আটক

বরিশালে শিক্ষকদের অবসর ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন

দৌলতখানে দোকানঘর দখল নিয়ে সংঘর্ষ, আহত ১২

লালমোহনে ভিজিএফ চাল না পেয়ে মৎস্যজীবীদের বিক্ষোভ

স্বামীর মৃত্যু রহস্য উদঘাটনের দাবিতে স্ত্রীর সংবাদ সম্মেলন

আমতলী প্রেসক্লাবের দায়িত্বে রেজাউল ও সুমন