হোম > সারা দেশ > বরিশাল

বাকেরগঞ্জ পৌর যুবদলের আহ্বায়ক রোমানের দলীয় পদ স্থগিত

উপজেলা প্রতিনিধি, বাকেরগঞ্জ (বরিশাল)

বরিশালের বাকেরগঞ্জ পৌরসভা যুবদলের আহ্বায়ক মো. আতাউর রহমান রোমানের দলীয় পদ স্থগিত করা হয়েছে।

সোমবার (১৬ মার্চ) দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে লিপ্ত থাকার সুস্পষ্ট অভিযোগে কেন্দ্রীয় যুবদলের সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক পত্রে তার প্রাথমিক সদস্যপদ সহ সকল পর্যায়ের দলীয় পদ স্থগিত করা হয়। 

বাকেরগঞ্জ পৌর যুবদল আহবায়ক আতাউর রহমান রহমানের দলীয় পদ স্থগিত স্থগিতের পত্রটি ইতিমধ্যে কেন্দ্রীয় যুবদল তাদের ভেরিফাইড ফেসবুক আইডিতে পোস্ট করেছেন। বাকেরগঞ্জ উপজেলা যুবদল আহবায়ক এনায়েত হোসেন খান বিপু যুবদল নেতা রোমানের দলীয় পদ স্থগিতের সত্যতা স্বীকার করেছেন।

কেন্দ্রীয় যুবদলের সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত পত্রে উল্লেখ করা হয়, দলীয় নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে বরিশাল দক্ষিণ জেলার আওতাধীন বাকেরগঞ্জ পৌর যুবদলের আহ্বায়ক মো. আতাউর রহমান রহমানের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের দলীয় পদ স্থগিত করা হলো।

জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এমপি ইতিমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৭৭

মৃত বাবার দাফন ঘিরে ভাই-বোনদের বিরোধ, পুলিশ পাহারায় দাফন

বৈষম্যহীন সমাজ বিনির্মাণে একযোগে কাজ করতে হবে

তজুমদ্দিনের দুই ইউপি চেয়ারম্যান ঢাকায় গ্রেপ্তার

পদ স্থগিত বিএনপি নেতার বিরুদ্ধে এলাকাবাসীর বিক্ষোভ

শ্বশুড়বাড়িতে বিষ পানে যুবকের আত্মহত্যা

ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তারের পর জেলহাজতে প্রেরণ

বাবুগঞ্জের লোহালিয়া–সিংহেরকাঠী সংযোগ ব্রিজের বেহাল দশা

ভিয়েনার রাজ্য কাউন্সিলর নয়নকে লালমোহনে সংবর্ধনা

উজিরপুরে নির্মাণাধীন ভবনের পিলার ভাঙচুরের ঘটনায় ৩ আসামি কারাগারে