হোম > সারা দেশ > বরিশাল

হাদি হত্যার বিচারের দাবিতে বরিশালে ‘আজাদী মার্চ’ কর্মসূচি পালন

বরিশাল অফিস

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদি হত্যার বিচার ও দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে বরিশালে ‘আজাদী মার্চ ’ কর্মসূচি পালন করেছে ছাত্র-জনতা।

সোমবার দুপুর ২টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে বরিশালের ছাত্র-জনতার ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচিতে বক্তারা বলেন, ইনকিলাব মঞ্চের মুখপত্র ওসমান হাদি হত্যাকাণ্ডের অনেক দিন পেরিয়ে গেলেও এখনো হত্যাকারীদের চিহ্নিত করে গ্রেপ্তার করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। যত দিন পর্যন্ত হত্যার সুষ্ঠ বিচার না হবে, তত দিন পর্যন্ত এ দেশের ছাত্রজনতা আন্দোলন চালিয়ে যাবে বলে হুশিয়ারি দেন তারা।

পরে শহীদ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে ভ্যানে করে বরিশালের ছাত্র-জনতা আজাদী মার্চ কর্মসূচির মিছিল বের করে। মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় গিয়ে শেষ হয়। কর্মসূচিতে বিভিন্ন কলেজের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়।

চরফ্যাশনে দুই হাজার জেলে পেলেন খাদ্য সহায়তা

ঝালকাঠিতে আমুর বাড়ির প্রধান ফটক ভাঙল বিক্ষুব্ধ শিক্ষার্থীরা

চুয়াডাঙ্গা পুলিশের অভিযানে দেশি অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৩

ছাত্রলীগ নেতা পেলেন ঢাকা মহানগর ছাত্রদলের পদ

দুমকিতে গাঁজাসহ মাদক কারবারি আটক

মির্জাগঞ্জে সড়ক ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন

রাজাপুরে সাংবাদিকের ওপর সন্ত্রসীদের হামলা

চাঁদাবাজির অভিযোগে পৌর শ্রমিক দলের আহবায়ক গ্রেপ্তার

পিরোজপুরে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন

মেঘনায় নৌকা ডুবে নিখোঁজ জেলের লাশ উদ্ধার