হোম > সারা দেশ > বরিশাল

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বরিশালে দোয়া ও ইফতার মাহফিল

বরিশাল অফিস

বিএনপির সাবেক চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বরিশালে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বরিশাল গণপূর্ত বিভাগীয় কর্মচারী ইউনিয়নের উদ্যোগে এ দোয়া মোনাজাত ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

গণপূর্ত অধিদপ্তরের হিসাব সহকারী ও কর্মচারী ইউনিয়নের সভাপতি আবুল হাসান রুপকের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সদর-৫ আসনের সংসদ সদস্য এ্যাড. মজিবর রহমান সারোয়ার। দোয়া মোনাজাত অনুষ্ঠানে গণপূর্ত বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. খালেদ হোসাইন, গণপূর্ত অধিদপ্তর তত্ত্বাবধায়ক প্রকৌশলী মানিক লাল দাস, নির্বাহী প্রকৌশলী মো.ফয়সাল আলম, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মাসুদ হাসান মামুন, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব নুরুল আমীন, গণপূর্ত বিভাগের কর্মকর্তা মো.আবুল বাসার, মো. শাহআলম ,বরিশাল মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির, মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো.তরিকুল ইসলাম তরিক, সাকিবুল হাসান রাসেল,ছাত্র দলের সহ সভাপতি মেহেদী হাসান রুবেলসহ বরিশাল গণপূর্ত বিভাগের সকল কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন। ইফতার মাহফিলে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করা হয়।

উজিরপুরে ডাকাতি, আতঙ্কে এলাকাবাসী

নলছিটিতে সড়ক দুর্ঘটনায় সাবেক কাউন্সিলর নিহত

বরিশাল নগরীতে অবৈধ দখল উচ্ছেদ

‘কাগজে-কলমে নয়, বাস্তবেই আধুনিক পৌরসভা গড়ে তুলব’

ভোলায় ভারতীয় নাগরিক আটক

বরিশালে শিক্ষকদের অবসর ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন

দৌলতখানে দোকানঘর দখল নিয়ে সংঘর্ষ, আহত ১২

লালমোহনে ভিজিএফ চাল না পেয়ে মৎস্যজীবীদের বিক্ষোভ

স্বামীর মৃত্যু রহস্য উদঘাটনের দাবিতে স্ত্রীর সংবাদ সম্মেলন

আমতলী প্রেসক্লাবের দায়িত্বে রেজাউল ও সুমন