হোম > সারা দেশ > বরিশাল

বঙ্গোপসাগরে ট্রলারে জলদস্যুদের হামলা, ৩ জেলে গুলিবিদ্ধ

প্রতিনিধি, কুয়াকাটা (পটুয়াখালী)

পটুয়াখালীর পায়রা বন্দরে বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলারে হামলা চালিয়েছে জলদস্যুরা। এ সময় তিন জেলে গুলিবিদ্ধ হয়েছেন।

শুক্রবার পায়রা বন্দর থেকে ৯০ কিলোমিটার দূরে গভীর সমুদ্রে ‘এফবি মা’ ট্রলারে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- জালাল শরীফ (৫৫), মো. শাহ আলম (৪৫) ও মিজানুর রহমান (২৫)। তাদের সবার বাড়ি মহিপুর থানা এলাকার বিভিন্ন গ্রামে।

ট্রলারের মাঝি সরোয়ার হোসেন বলেন, মাছ ধরে তীরে ফিরছিলেন ১৩ জন জেলে। পায়রা বন্দর এলাকায় পৌঁছালে তাদের ট্রলারে বন্দুক দিয়ে ছররা গুলি চালায় একদল জলদস্যু। এতে তিন জেলে গুলিবিদ্ধ হন। একপর্যায়ে বাকিদের অস্ত্রের মুখে জিম্মি করে ট্রলারে থাকা প্রায় তিন লাখ টাকার ইলিশ, ১২টি অ্যান্ড্রয়েড মোবাইল, জ্বালানিসহ আনুষঙ্গিক প্রায় পাঁচ লাখ টাকার মালামাল লুটে নেয় তারা।

আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। তবে অবস্থা সংকটাপন্ন হওয়ায় জালালকে বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠান চিকিৎসকরা।

মহিপুর থানার ওসি মো. তরিকুল ইসলাম বলেন, এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখা হবে।

আমি সম্মান ও সুনামের সাথে মরতে চাই: স্পিকার

তজুমদ্দিনে ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু

গণতন্ত্র ছাড়া বাংলাদেশের মুক্তি সম্ভব নয়: স্পিকার

বাউফলের পাঁচ নবজাতকের পরিবারের পাশে ডা. মাসুদ

কুয়াকাটা সৈকতে ভেসে এলো ইরাবতী ডলফিন

বিএনপি নেতা পরিচয়ে ভেকু দিয়ে কৃষিজমির মাটি কেটে বিক্রি

সাড়ে ৫ হাজার লিটার জ্বালানি তেল মজুত, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

কর্মহীন ভোলার ৬৪ হাজার জেলে

শহীদ জিয়ার সেই ছবি এখনও হৃদয়ে গেঁথে আছে: এমপি মাসুদ সাঈদী

আগৈলঝাড়ায় ব্রিজের ঢালাইয়ে রডের পরিবর্তে বাঁশ