হোম > সারা দেশ > বরিশাল

বরিশালে শেখ হাসিনার ভাই-ভাবিসহ ২৪৭ জনের বিরুদ্ধে মামলা

স্টাফ রিপোর্টার, বরিশাল

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আপন ফুফাতো ভাই ও বরিশাল সিটির সাবেক মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত, তার স্ত্রী লুনা আব্দুল্লাহ, অপর ফুফাতো ভাই আবুল হাসানাত আব্দুল্লাহর জেষ্ঠ পুত্র সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, সাবেক এমপি জেবুন্নেছা আফরোজ, আমির হোসেন আমুসহ আওয়ামী লীগের ২৪৭ নেতাকর্মী ও এক সাংবাদিকের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

বুধবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বরিশাল জেলার সিনিয়র যুগ্ম সদস্য সচিব মারযুক আব্দুল্লাহ বাদী হয়ে এ মামলাটি করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মানিক চন্দ্র সাহা এজাহারের বরাত দিয়ে জানান, ২০২৪ সালের ২৬ জুলাই আসামিরা নগরীর খ্রীষ্টান মিশনারি দাতব্য সংস্থা সংলগ্ন রাস্তার ওপর বিস্ফোরণ ঘটিয়ে অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালায় বলে মামলায় অভিযোগ আনা হয়েছে।

মামলায় উল্লিখিত আসামি ছাড়াও অন্যান্য উল্লেখযোগ্যরা হলেন জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর, গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র হারিছুর রহমান, জেলা ছাত্রলীগ নেতা সাজ্জাদ সেরনিয়াবাত, সাবেক উপজেলা চেয়ারম্যান মনিরুল ইসলাম ছবি, জেলা পরিষদের সাবেক সদস্য শহিদুল ইসলাম ওরফে ইটালি শহিদ, মৎস্য শ্রমিক লীগ নেতা নিরব হোসেন টুটুল এবং দীপ্ত টিভির বরিশাল প্রতিনিধি মর্তুজা জুয়েলসহ নামধারী ২৪৭ জনকে আসামি এবং অজ্ঞাত আরো ২০০ থেকে ২৫০ জনকে আসামি করা হয়েছে।

এ বিষয়ে বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি মিজানুর রহমান আমার দেশকে বলেন, সাংবাদিকের বিরুদ্ধে মামলা হয়েছে কি না জানি না। তবে বিনা অপরাধে কাউকে হয়রানি করা হবে না। তদন্তসাপেক্ষ অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আমি সম্মান ও সুনামের সাথে মরতে চাই: স্পিকার

তজুমদ্দিনে ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু

গণতন্ত্র ছাড়া বাংলাদেশের মুক্তি সম্ভব নয়: স্পিকার

বাউফলের পাঁচ নবজাতকের পরিবারের পাশে ডা. মাসুদ

কুয়াকাটা সৈকতে ভেসে এলো ইরাবতী ডলফিন

বিএনপি নেতা পরিচয়ে ভেকু দিয়ে কৃষিজমির মাটি কেটে বিক্রি

সাড়ে ৫ হাজার লিটার জ্বালানি তেল মজুত, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

কর্মহীন ভোলার ৬৪ হাজার জেলে

শহীদ জিয়ার সেই ছবি এখনও হৃদয়ে গেঁথে আছে: এমপি মাসুদ সাঈদী

আগৈলঝাড়ায় ব্রিজের ঢালাইয়ে রডের পরিবর্তে বাঁশ