হোম > সারা দেশ > বরিশাল

বরিশালে বাসচাপায় দুই ঠিকাদার নিহত

স্টাফ রিপোর্টার, বরিশাল

বরিশাল নগরীতে যাত্রীবাহী বাসচাপায় মোটরসাইকেল আরোহী দুই ঠিকাদার নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যার পর নগরীর সিএন্ডবির পোল এলাকার ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন নগরীর কালুশাহ সড়কের বাসিন্দা আব্দুল আজিজের ছেলে মাহবুবুর রহমান (৬০) ও করিম কুটির এলাকার বাসিন্দা ইমরান হোসেন (৪০)। তারা উভয়ই ঠিকাদার।

কোতোয়ালি মডেল থানার ওসি মিজানুর রহমান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওইদিন সন্ধ্যার পর একই মোটরসাইকেলে তারা নগরীর কাজিপাড়া থেকে এক নম্বর সিএন্ডবি পুল এলাকা দিয়ে বরিশাল-ঢাকা মহাসড়কে ওঠেন। এ সময় ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাস তাদের চাপা দেয়। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসাধীন অবস্থায় সেখানে দুইজনের মৃত্যু হয়।

ঘটনার পরপরই বাসটি আটক করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছে। স্বজনরা নিহতদের মরদেহ বিনা ময়নাতদন্তে নিয়ে গেছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আমি সম্মান ও সুনামের সাথে মরতে চাই: স্পিকার

তজুমদ্দিনে ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু

গণতন্ত্র ছাড়া বাংলাদেশের মুক্তি সম্ভব নয়: স্পিকার

বাউফলের পাঁচ নবজাতকের পরিবারের পাশে ডা. মাসুদ

কুয়াকাটা সৈকতে ভেসে এলো ইরাবতী ডলফিন

বিএনপি নেতা পরিচয়ে ভেকু দিয়ে কৃষিজমির মাটি কেটে বিক্রি

সাড়ে ৫ হাজার লিটার জ্বালানি তেল মজুত, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

কর্মহীন ভোলার ৬৪ হাজার জেলে

শহীদ জিয়ার সেই ছবি এখনও হৃদয়ে গেঁথে আছে: এমপি মাসুদ সাঈদী

আগৈলঝাড়ায় ব্রিজের ঢালাইয়ে রডের পরিবর্তে বাঁশ