হোম > সারা দেশ > বরিশাল

কুয়াকাটায় ঝড়ের কবলে ট্রলার ডুবি, বেঁচে ফিরলেন ৪ জেলে

প্রতিনিধি, কুয়াকাটা (পটুয়াখালী)

পটুয়াখালীর কুয়াকাটায় বঙ্গোপসাগরে ঝড়ের কবলে ডুবে গেঠে মাছ ধরার একটি ট্রলার। সমুদ্রে ১৮ ঘণ্টা ধরে ভেসে অবশেষে প্রাণে বেঁচে ফিরেছেন চার জেলে। সোমবার (১৬ জুন) সন্ধ্যায় বঙ্গোপসাগরে খাম্বা বয়ার পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে।

মঙ্গলবার সকালে স্থানীয় জেলেরা অচেতন অবস্থায় উদ্ধার করে কুয়াকাটা ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাদের প্রাথমিক চিকিৎসা দেন।

আহত জেলেরা হলেন- আলকাস মাঝি (২৫), খায়রুল ইসলাম (২৫), রাসেল (২৭) ও শামিম হাসান (৩৫)। তারা কুয়াকাটা পৌরসভার বিভিন্ন এলাকার বাসিন্দা।

জেলে শামিম হাসান বলেন, গতকাল সন্ধ্যায় মাছ ধরতে সাগরে যাই। হঠাৎ ঝড় শুরু হলে আমাদের ট্রলারটি ডুবে যায়। আমরা তিনজন একটি ফ্লুট ধরে সাগরে ভেসে থেকে শেষমেশ একটি চরে উঠতে সক্ষম হই। এরপর আর কিছু মনে নেই, জ্ঞান ফিরলে দেখি হাসপাতালে।

ট্রলারের মাঝি আলকাস বলেন, ট্রলার ডুবে গেলে আমরা যে যার মতো ভাসতে থাকি। আমাকে অন্য একটি ট্রলার উদ্ধার করে নিয়ে আসে। পরে জানতে পারি, বাকিরা তুফানিয়া নামের একটি চরে গিয়ে উঠেছে। সেখান থেকে তাদেরকেও উদ্ধার করা হয়।

কুয়াকাটা ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালের কমিউনিটি মেডিকেল অফিসার ডা. রিয়াজ হোসেন বলেন, তাদের অবস্থা বর্তমানে স্থিতিশীল। প্রাথমিক চিকিৎসা শেষে তারা সুস্থ আছেন।

এ বিষয়ে কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক মনিরুল ইসলাম বলেন, এ ধরনের কোনো ঘটনা আমাদের কেউ জানায়নি। তবে বর্তমানে সমুদ্র উত্তাল রয়েছে, জেলেদের সতর্কভাবে সাগরে যাওয়ার অনুরোধ করছি।

আমি সম্মান ও সুনামের সাথে মরতে চাই: স্পিকার

তজুমদ্দিনে ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু

গণতন্ত্র ছাড়া বাংলাদেশের মুক্তি সম্ভব নয়: স্পিকার

বাউফলের পাঁচ নবজাতকের পরিবারের পাশে ডা. মাসুদ

কুয়াকাটা সৈকতে ভেসে এলো ইরাবতী ডলফিন

বিএনপি নেতা পরিচয়ে ভেকু দিয়ে কৃষিজমির মাটি কেটে বিক্রি

সাড়ে ৫ হাজার লিটার জ্বালানি তেল মজুত, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

কর্মহীন ভোলার ৬৪ হাজার জেলে

শহীদ জিয়ার সেই ছবি এখনও হৃদয়ে গেঁথে আছে: এমপি মাসুদ সাঈদী

আগৈলঝাড়ায় ব্রিজের ঢালাইয়ে রডের পরিবর্তে বাঁশ