হোম > সারা দেশ > বরিশাল

গৌরনদীর বরখাস্ত উপজেলা চেয়ারম্যান মেরী গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, গৌরনদী (বরিশাল)

অপারেশন ডেভিল হান্টের আওতায় শনিবার রাতে গ্রেপ্তার হয়েছেন ৫ আগস্টের পর বরখাস্ত হওয়া বরিশালের গৌরনদী উপজেলা চেয়ারম্যান ও বরিশাল জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দা মনিরুন নাহার মেরী।

গৌরনদী মডেল থানা পুলিশ অপারেশন ডেভিল হান্টের আওতায় শনিবার দিবাগত রাত দেড়টায় উপজেলার নাঠৈ গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে।

মেরীকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে গৌরনদী মডেল থানার ওসি ইউনুস মিয়া জানান, বিএনপি নেতা সৈয়দ নিয়াজুল হক নাদিমের ওপর হামলা ও হুমকির অভিযোগে দায়ের করা মামলায় মেরী এজাহারভুক্ত আসামি।

উল্লেখ্য, ৫ আগস্ট ফ্যাসিস্ট হাসিনার পতনের পর গৌরনদীর বেশির ভাগ আওয়ামী লীগ নেতাকর্মী আত্মগোপনে গেলেও মেরী নিজ বাড়িতেই অবস্থান করছিলেন।

মঠবাড়িয়ায় বজ্রাঘাতে কৃষকের মৃত্যু

ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল

বরিশালে বজ্রপাতে স্কুল ছাত্রের মৃত্যু

পিরোজপুর জেলা পরিষদের পরিচ্ছন্নতা সপ্তাহ উদ্বোধন

নেছারাবাদে বিদ্যুৎস্পৃষ্টে অটোচালকের মৃত্যু

বিদ্যুতের ট্রান্সফরমার বিস্ফোরণে খতিব নিহত

বরগুনায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

দুমকিতে বজ্রপাতে নিহত ১

আসামি ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা, ছিনিয়ে নেওয়া হয় আটক আসামি

যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক হলেন তজুমদ্দিনের শামীম