হোম > সারা দেশ > বরিশাল

কাঠালিয়ায় ভিমরুলের কামড়ে সাবেক সেনা সদস্য নিহত

উপজেলা প্রতিনিধি, কাঁঠালিয়া (ঝালকাঠি)

ঝালকাঠির কাঠালিয়ায় ভিমরুলের কামড়ে মো. মাজেদ হাওলাদার (৫০) নামের এক সাবেক সেনা সদস্যের মৃত্যু হয়েছে।

বুধবার দুপুরে উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের কচুয়া গ্রামে এ ঘটনা ঘটে। মাজেদ হাওলাদার কচুয়া গ্রামের মৃত মো. পনু হাওলাদারের ছেলে ও সাবেক সেনা সদস্য ছিলেন।

স্থানীয়রা জানান, বুধবার দুপুরে বাড়ির পাশের বাগানে মৌচাক থেকে মধু সংগ্রহ করতে গাছে ওঠে, এ সময় মৌচাকের পাশে থাকা ভিমরুলের বাসায় নাড়া পরায় ভিমরুল মাজেদকে কামড় দেয়। এতে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে অসুস্থ অবস্থায় মাজেদকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আমুয়ায় নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

মৃত্যুকালে তিনি এক স্ত্রী, দুই কন্যাসহ অসংখ্য আত্মীয় স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে যান।

এমএস

চীন মৈত্রী বেকুটিয়া সেতুর নিচে উচ্ছেদ অভিযান

লালমোহনে নিয়োগ জালিয়াতির অভিযোগে অধ্যক্ষের এমপিও বন্ধের নোটিশ

নেছারাবাদে বিশ্বমানের জাহাজ নির্মাণে সম্ভাবনার নতুন দিগন্ত

মাদকসহ আটক আর্জেন্টাইন সমর্থকের গায়ে ব্রাজিল জার্সি পরিয়ে বিপাকে পুলিশ

মতলবে রাস্তার পাশে পড়েছিল যুবকের লাশ

সামান্য বৃষ্টিতেই আদালত প্রাঙ্গণে জলাবদ্ধতা, নিরসনে ৪৬ লাখ টাকার প্রকল্প

স্বরূপকাঠি পৌরসভার ৪৩ কোটি টাকার বাজেট ঘোষণা

দুমকিতে কুকুরের কামড়ে শিশুসহ আহত ১০

মুলাদীতে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

বাসমালিকদের নির্যাতন বন্ধের দাবিতে সিএনজি অটোরিকশাচালকদের মানববন্ধন