হোম > সারা দেশ > বরিশাল

বাবুগঞ্জে লক্ষ টাকা ও নির্বাচনি স্লিপসহ দুই বিএনপি কর্মী আটক

বরিশাল অফিস

ছবি : আমার দেশ

বরিশালের বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা এলাকায় অভিযান চালিয়ে ১ লাখ ২ হাজার টাকা ও লিফলেটসহ হুমায়ুন গাজী ও এনায়েত কাজী নামের ২ বিএনপি কর্মীকে আটক করেছে সেনাবাহিনী।

বুধবার ১১ ফেব্রুয়ারি দুপুরে বাবুগঞ্জ আর্মি ক্যাম্পের একটি নিয়মিত টহল দল মাধবপাশা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে। বাংলাদেশ সেনাবাহিনীর চলমান আইনশৃঙ্খলা রক্ষা ও নির্বাচনকালীন নিরাপত্তা কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়।

সূত্র জানায়, আজ দুপুরে মাধবপাশা এলাকায় মটরসাইকেলে থাকা দুই বুবক সন্দেহজনক আচড়ন করায় তাদের আটক করে সেনাবাহিনী। পরবর্তীতে তল্লাশিকালে তাদের কাছ থেকে নগদ ১ লাখ ২ হাজার টাকা এবং নির্বাচন সংক্রান্ত স্লিপ উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা নিজেদের বিএনপি কর্মী হিসেবে পরিচয় দেয়। তাৎক্ষণিকভাবে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে সেনাবাহিনীর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

পটুয়াখালীতে অর্ধকোটি টাকাসহ স্বেচ্ছাসেবক দল নেতা আটক

কেন্দ্র ত্যাগের অভিযোগে ২ সহকারী প্রিজাইডিং অফিসার বরখাস্ত

টাকাসহ জামায়াত নেতাকে পুলিশে দিল বিএনপি কর্মীরা, মুচলেকা দিয়ে মুক্তি

ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের নির্বাচনি কার্যালয় ভাঙচুর

জামায়াতের নির্বাচনি ইশতেহারে ইসলাম নেই: ফয়জুল করিম

বরিশালের ৬টি আসনের অর্ধেকের বেশি কেন্দ্রই ঝুঁকিপূর্ণ

চরফ্যাশনে বিএনপির ৩ নেতাকে জরিমানা

হাতপাখা কর্মীর পা ভেঙে দেওয়ার অভিযোগ বিএনপি কর্মীর বিরুদ্ধে

বরিশাল-২ আসনে পৌঁছেছে পেপারসহ নির্বাচনি সরঞ্জাম

নির্বাচন সুষ্ঠু করতে সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে: ব্রিগেডিয়ার জেনারেল রোমিও নওরীণ খান