হোম > সারা দেশ > বরিশাল

শত্রুতার জেরে কৃষকের কয়েকশ’ কলা গাছ কেটে সাবাড়

উপজেলা প্রতিনিধি, বাকেরগঞ্জ (বরিশাল)

শত্রুতার জেরে বরিশালের বাকেরগঞ্জে এক কৃষকের ৬০-৭০ শতাংশ জমির কলা গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। এতে কৃষক আবুল হাশেম মৃধার কয়েক লাখ টাকা ক্ষতি হয়েছে।

শনিবার সকালে উপজেলার নিয়ামতি ইউনিয়নের রুপারজোর গ্রামে কৃষক আবুল হাশেম মৃধার বাগানে কলা গাছগুলো কাটা দেখতে পান কৃষকরা।

এর আগে, শুক্রবার রাতের কোনো এক সময়ে এই গাছগুলো কাটা হয় বলে ধারণা করা হচ্ছে।

ক্ষতিগ্রস্ত কৃষক আবুল হাশেম মৃধা জানান, শনিবার সকালে তিনি তার কলাবাগানে পরিচর্যা করতে যান। এ সময় ৪০০-৫০০ কলার গাছ কাটা অবস্থায় দেখতে পান তিনি। কলার গাছগুলো ধারালো অস্ত্রের সাহায্যে গোড়া থেকে কাটা হয়েছে।

হাশেম মৃধা আরও জানান, বিভিন্ন জনের কাছ থেকে ধারদেনা করে কলার আবাদ করেছিলেন তিনি। শত্রুতার কারণে আজ তার পথে বসার উপক্রম হলো।

তিনি বলেন, কিছু দিন আগে তার সঙ্গে ছোট মেয়ের শ্বশুর আইউব আলী হাওলাদারের ঝামেলা হয়েছিল। মেয়ের জামাই তার মেয়েকে ডিভোর্স না দিয়ে অন্যত্র বিয়ে করে। বিষয়টি নিয়ে আদালতে মামলা চলমান। সেটি নিয়ে এখনও পারিবারিকভাবে ঝামেলা চলছে। এর মাঝেই তার কলা গাছগুলো কাটা হলো।

বাকেরগঞ্জ থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে সত্যতা পেয়েছে। তদন্তসাপেক্ষে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

গৌরনদীতে বাস-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে নিহত ২

তরমুজ ব্যবসায়ীর ওপর হামলা, টাকা ও মোবাইল ছিনতাইয়ের অভিযোগ

বরিশালে ছাত্রদল-যুবদলের দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া

ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির সভাপতি শাহাদাৎ, সম্পাদক সোহেল আকন

পূর্ব শত্রুতার জের ধরে বসতবাড়িতে হামলা, যুবকের মৃত্যু

কলাপাড়ায় ইসলামী আন্দোলনের কর্মী হত্যার বিচার দাবিতে বিক্ষোভ

বিএন‌পির দুই গ্রুপের সংঘর্ষে রণক্ষেত্র শৈলকূপা, আহত ২৩

কলাপাড়ার ইদ্রিস হত্যা মামলায় যুবদল নেতা বহিষ্কার

সিলেটে ‘হাদি’ স্লোগানে উত্তাল তরুণেরা

ফেসবুকে চেয়ারম্যান প্রার্থিতা ঘোষণাকে কেন্দ্র করে হামলার অভিযোগ