হোম > সারা দেশ > বরিশাল

চরফ্যাশনে এসএসসির ফলে স্কুলকে পেছনে ফেলল মাদ্রাসা

উপজেলা প্রতিনিধি, চরফ্যাশন (ভোলা)

ছবি: সংগৃহীত

এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে এবার ভোলা জেলার চরফ্যাশন উপজেলায় স্কুলকে পেছনে ফেলেছে মাদ্রাসা। সোমবার সকালে প্রকাশিত ফলাফলে দেখা গেছে, এ বছর উপজেলায় সর্বমোট ১২৮টি প্রতিষ্ঠানের ৬,৮৮৮ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৩,৬২২ জন। সার্বিক পাসের হার দাঁড়িয়েছে ৫৫.৮২ শতাংশ এবং মোট জিপিএ-৫ পেয়েছে ৫২ জন শিক্ষার্থী।

​উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার মীর মোহাম্মদ আবুল খায়ের জানান, এসএসসি (সাধারণ) শাখায় ৫৮টি প্রতিষ্ঠানের মোট ৩,৭৬০ জন পরীক্ষার্থীর মধ্যে ১,৭৭৬ জন উত্তীর্ণ হয়েছে, যার পাসের হার ৪৭.২৩% এবং জিপিএ-৫ পেয়েছে ৪৪ জন। এই পরীক্ষায় কেন্দ্রভিত্তিক ফলাফলে চরফ্যাশন টিবি কেন্দ্রে ৫৩.০৪% পাসের হারসহ ১৭ জন জিপিএ-৫, চরফ্যাশন টাউন কেন্দ্রে ৬৬.৭৫% পাসের হারসহ ২১ জন জিপিএ-৫, শশীভূষণ কেন্দ্রে ৩৪.৫৬% পাসের হারসহ ১ জন জিপিএ-৫, দুলারহাট কেন্দ্রে ৪১.২০% পাসের হারসহ ২ জন জিপিএ-৫, চরআইচা কেন্দ্রে ৩৮.১০% পাসের হার এবং চেয়ারম্যান বাজার কেন্দ্রে ৪৬.৭০% পাসের হারসহ ৩ জন জিপিএ-৫ পেয়েছে।

উল্লেখ, এ বছর বরিশাল বোর্ডে সার্বিক পাসের হার ছিল ৬০.৩৫%।

​দাখিল (মাদ্রাসা) শাখায় ৬৭টি প্রতিষ্ঠানের মোট ২,৬১৮ জন পরীক্ষার্থীর মধ্যে ১,৮০৩ জন শিক্ষার্থী পাস করেছে, যার পাসের হার ৬৮.৮৬% এবং জিপিএ-৫ পেয়েছে ৪৬ জন। কেন্দ্রভিত্তিক ফলাফলের মধ্যে চরফ্যাশন কারামতিয়া কেন্দ্রে ৬৫.৫০% পাসের হারসহ ৩ জন জিপিএ-৫, নুরাবাদ কেন্দ্রে ৭২.৮৮% পাসের হার, শশীভূষণ কেন্দ্রে ৭৭.০২% পাসের হারসহ ১ জন জিপিএ-৫, আবু বকরপুর কেন্দ্রে ৭০.০২% পাসের হারসহ ২ জন জিপিএ-৫, দক্ষিণ আইচা কেন্দ্রে ৭১.৩৪% পাসের হার এবং চেয়ারম্যান বাজার কেন্দ্রে ৫৫.০৭% পাসের হার অর্জিত হয়েছে। এ বছর মাদ্রাসা বোর্ডে সার্বিক পাসের হার ৫৫.৪৯%।

​কারিগরি (ভোকেশনাল) শাখায় চরফ্যাশন টেকনিক্যাল স্কুল এন্ড বি এম কলেজ কেন্দ্রে ৩টি প্রতিষ্ঠানের ১১০ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৪৩ জন। এখানে পাসের হার ৩৯.০৯% এবং জিপিএ-৫ পেয়েছে ২ জন শিক্ষার্থী। উল্লেখ্য, কারিগরি বোর্ডে সার্বিক পাসের হার ৫৮.২০%।

পিরোজপুরে ষষ্ঠ আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন

ঢাকায় চুরি হওয়া স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ভোলায় গ্রেপ্তার ১

প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করার অভিযোগে ফরচুন মিজানকে বরিশাল স্টেডিয়ামে অবাঞ্ছিত ঘোষণা

পিরোজপুরে এনসিপির মানববন্ধন

সুগন্ধা নদীর ভাঙন প্রতিরোধের দাবিতে মানববন্ধন

ঝালকাঠিতে দুই বিচারক হত্যার ২১ বছর আজ

বরিশালে নিষিদ্ধ আ.লীগের তৎপরতা ঠেকাতে শক্ত অবস্থানে পুলিশ

সংরক্ষিত নারী আসনের বদলে ১০০ আসনে সরাসরি নির্বাচন চান স্পিকার

জুলাই আন্দোলনে আহত সেই জিয়াউদ্দিন এখন বিডিএ চেয়ারম্যান

কুয়াকাটায় ২ কেজি ৩০০ গ্রামের ইলিশ বিক্রি হলো ৮ হাজার টাকায়