হোম > সারা দেশ > বরিশাল

ফ্যাসিস্টের দোসর দিয়ে গঠিত কমিটি বাতিলের দাবি

উপজেলা প্রতিনিধি, ইন্দুরকানী (পিরোজপুর)

ফ্যাসিবাদের দোসর দিয়ে মুক্তিযোদ্ধা কমান্ড কমিটি গঠন করার অভিযোগ তুলে সংবাদ সম্মেলনে ইন্দুরকানী উপজেলার একদল মুক্তিযোদ্ধা কমিটি বাতিলের দাবি জানিয়েছেন।

শনিবার দুপুরে ইন্দুরকানী প্রেসক্লাবে আয়োজিত এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান হাওলাদার ।

এ সময় উপস্থিত ছিলেন সাবেক ডেপুটি কমান্ডার স্বপন কুমার ডাকুয়া, গীতম চন্দ্র, ধীরেন্দ্রনাথ হালদার, আশরাফ আলী, সুলতান আহমেদ, আবুল হাসেমসহ মোট ১০/১২ জন মুক্তিযোদ্ধা।

তাদের অভিযোগ, ১৪ সেপ্টেম্বর জেলা কমিটি যে উপজেলা কমিটি অনুমোদন দিয়েছে, তার আহ্বায়ক মোশাররফ হোসেন সরকারের ‘ফ্যাসিস্টের দোসর।

মোশাররফ হোসেন পতিত আওয়ামী লীগ সরকারের মহাজোটের শরিকদল জাতীয় পার্টি জেপি'র বর্তমান উপজেলা কমিটির যুগ্ম আহবায়ক পদে আছেন এবং আওয়ামী লীগ ও জেপির প্রভাব খাটিয়ে দাপটের সাথে প্রভাব বিস্তার করেছেন।

এছাড়াও অতীতে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের ভাড়া ও অগ্রিম বাবদ লাখের অধিক টাকা আত্মসাৎ করেছেন। বীর নিবাস প্রদানের নামে ঘুষ গ্রহণ এবং দোকান ভাড়ার অর্থ আত্মসাতের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে অবিলম্বে বর্তমান কমিটি বাতিল করে নতুন কমিটি গঠনের আহ্বান জানানো হয়েছে।

এ বিষয়ে জেলা কমিটির আহ্বায়ক আহমেদ শহীদুল হক চান জানান, অভিযোগ থাকলে তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

এ ব্যাপারে জানতে চাইলে মোশাররফ হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, ‘২০১৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত আমি উপজেলা নির্বাহী কর্মকর্তার অধীনে দায়িত্ব পালন করেছি। আমার বিরুদ্ধে সকল অভিযোগ মিথ্যা ও বানোয়াট। আয়-ব্যয়ের হিসাব যথাযথভাবেই দেয়া হয়েছে।’

গৌরনদীতে বাস-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে নিহত ২

তরমুজ ব্যবসায়ীর ওপর হামলা, টাকা ও মোবাইল ছিনতাইয়ের অভিযোগ

বরিশালে ছাত্রদল-যুবদলের দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া

ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির সভাপতি শাহাদাৎ, সম্পাদক সোহেল আকন

পূর্ব শত্রুতার জের ধরে বসতবাড়িতে হামলা, যুবকের মৃত্যু

কলাপাড়ায় ইসলামী আন্দোলনের কর্মী হত্যার বিচার দাবিতে বিক্ষোভ

বিএন‌পির দুই গ্রুপের সংঘর্ষে রণক্ষেত্র শৈলকূপা, আহত ২৩

কলাপাড়ার ইদ্রিস হত্যা মামলায় যুবদল নেতা বহিষ্কার

সিলেটে ‘হাদি’ স্লোগানে উত্তাল তরুণেরা

ফেসবুকে চেয়ারম্যান প্রার্থিতা ঘোষণাকে কেন্দ্র করে হামলার অভিযোগ