হোম > সারা দেশ > বরিশাল

বরিশাল-৩ আসনে বেসরকারিভাবে বিএনপির জয়নাল বিজয়ী

বরিশাল অফিস

নদী বেষ্টিত দুর্গম এলাকা হিসেবে পরিচিত বরিশাল-৩ (মুলাদী-বাবুগঞ্জ) আসনে ১২৬টি কেন্দ্রের মধ্যে ১২৬টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে (বেসরকারিভাবে) বিজয়ী হয়েছেন বিএনপির মনোনীত প্রার্থী জয়নাল আবেদীন। তিনি ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৭৮ হাজার ১৩১ ভোট। তার প্রতিদ্বন্দ্বী আমার বাংলাদেশ পার্টির প্রার্থী আসাদুজ্জামান ভুঁইয়া (ব্যারিস্টার ফুয়াদ) ঈগল প্রতীক নিয়ে পেয়েছেন ৫৭ হাজার ১৪৯ ভোট।

বাবুগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার আসমা উল হুসনা এ ফলাফল ঘোষণা করেন।

এ আসনে মোট ভোটার সংখ্যা তিন লাখ ১০ হাজার ৯২ জন। এরমধ্যে পুরুষ ভোটার এক লাখ ৫৬ হাজার ৮৪৬ জন, নারী ভোটার এক লাখ ৫৩ হাজার ২৪৫ জন, তৃতীয় লিঙ্গের ভোটার একজন। বেসরকারিভাবে এ তথ্য জানা গেছে।

বরিশাল ৩ আসনটি মূলত বিএনপি'র ঘাট হিসেবে চিহ্নিত হলেও বিগত দিনে দলটির অভ্যন্তরীণ বিরোধ চরম আকার ধারণ করেছিল। হেবিওয়েট প্রার্থী অ্যাডভোকেট জয়নুল আবেদীন ও বেগম সেলিনা রহমানের বিরোধী নেতা কর্মীরা ও বিভক্ত হয়ে পড়েছিল ।যে কারণে এই আসনের বিজয়ের ব্যাপারে সন্ধিহান ছিল বিএনপি নেতা কর্মীরাই। তবে জয়নুল আবেদনের বিজয়ের পরপরই উল্লাসে খেতে পারেন বিএনপি নেতা কর্মীরা।

জিয়ানগরে দুই শিক্ষকের এমপিও বাতিল, জাল সনদে চাকরি

সামান্য বৃষ্টিতেই উঠে যাচ্ছে পৌর শহরের নতুন সিলকোট, ক্ষোভ স্থানীয়দের

বাকেরগঞ্জে গভীর রাতে ঘরে ঢুকে গৃহবধূর স্বর্ণালংকার লুট, গ্রেপ্তার ২

কুয়াকাটায় অবৈধ ট্রলিং ও বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত মৎস্য খাত

মির্জাগঞ্জে লোডশেডিংয়ে বিদ্যুৎহীন কয়েক হাজার গ্রাহক

দানব খ্যাত আ.লীগ নেতা হারিছ কারামুক্ত

পুলিশ হেফাজতে আসামির মৃত্যুর গুজবে থানায় হামলা, আহত ১০ পুলিশ

বরিশালে ১৩ জুলাই প্রধানমন্ত্রীর সফর ঘিরে ব্যাপক প্রস্তুতি

বিটিএমএর নেতৃত্বে হুমায়ুন ও শাহিন

বরগুনায় সাগরে দুই ট্রলারডুবি: ১৬ জেলে উদ্ধার, নিখোঁজ ২