হোম > সারা দেশ > বরিশাল

বাবার সঙ্গে অভিমান করে ছেলের আত্মহত্যা

উপজেলা প্রতিনিধি, আমতলী (বরগুনা)

প্রতীকী ছবি

বাবার কাছে টাকা না পেয়ে অভিমান করে আত্মহত্যা করেছেন সাকিব মণ্ডল (২৮) নামের এক যুবক। সোমবার দুপুরে আমতলী পৌর শহরের খোন্তাকাটা এলাকায় একটি ট্রান্সপোর্ট এজেন্সির অফিস থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

সাকিব ঝিনাইদহ সদর উপজেলার বারিবাথান গ্রামের কালাম মণ্ডলের ছেলে।

জানা যায়, গত শনিবার সকালে সাকিব পরিবারকে না জানিয়ে তার বাইসাইকেল বিক্রি করে কুয়াকাটা যান। এরপর আমতলী এসে বাবার কাছে টাকা চান। বাবা টাকা দিতে রাজি না হওয়ায় তিনি ক্ষুব্ধ হন। পরে বাবার অনুরোধে ইউপি সদস্য ট্রান্সপোর্ট ব্যবসায়ী জসিম গাজী সাকিবকে তার অফিসে থাকার ব্যবস্থা করেন। ওই রাতেই সাকিব গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।

সোমবার সকালে জসিম গাজী সাকিবকে ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে পুলিশে ও সাকিবের বাবাকে খবর দেন। পুলিশ এসে দরজা ভেঙে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।

সাকিবের বাবা কালাম মণ্ডল বলেন, তার ছেলে ব্যবসায় লোকসান দিয়ে মানসিকভাবে ভেঙে পড়েছিল। টাকা না পেয়ে অভিমানে আত্মহত্যা করেছে।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. সাইদুল ইসলাম জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

পিরোজপুরে ষষ্ঠ আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন

ঢাকায় চুরি হওয়া স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ভোলায় গ্রেপ্তার ১

প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করার অভিযোগে ফরচুন মিজানকে বরিশাল স্টেডিয়ামে অবাঞ্ছিত ঘোষণা

পিরোজপুরে এনসিপির মানববন্ধন

সুগন্ধা নদীর ভাঙন প্রতিরোধের দাবিতে মানববন্ধন

ঝালকাঠিতে দুই বিচারক হত্যার ২১ বছর আজ

বরিশালে নিষিদ্ধ আ.লীগের তৎপরতা ঠেকাতে শক্ত অবস্থানে পুলিশ

সংরক্ষিত নারী আসনের বদলে ১০০ আসনে সরাসরি নির্বাচন চান স্পিকার

জুলাই আন্দোলনে আহত সেই জিয়াউদ্দিন এখন বিডিএ চেয়ারম্যান

কুয়াকাটায় ২ কেজি ৩০০ গ্রামের ইলিশ বিক্রি হলো ৮ হাজার টাকায়