দৈনিক আমার দেশ-এর সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার প্রতিবাদে পটুয়াখালীর দশমিনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ এপ্রিল) সকাল ১০টায় দশমিনা উপজেলা পরিষদের সামনে আমার দেশ পাঠকমেলার আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন আমার দেশ-এর দশমিনা প্রতিনিধি মো. আমিনুল ইসলাম, বাউফল প্রতিনিধি ও প্রেসক্লাবের সভাপতি মো. জলিলুর রহমান, দৈনিক ইত্তেফাকের পটুয়াখালী দক্ষিণ প্রতিনিধি মো. কামরুল ইসলাম সোহাগ, দৈনিক সমকালের দশমিনা প্রতিনিধি রিপন কর্মকার, দৈনিক মানবজমিন পত্রিকার প্রতিনিধি মো. সাফায়েত হোসেন, দৈনিক নয়া দিগন্ত প্রতিনিধি সঞ্চয় ব্যানার্জি, দৈনিক সংবাদ প্রতিনিধি আহম্মেদ ইব্রাহিম অরবিলসহ সাংবাদিক ফয়েজ আহম্মেদ, রবিউল হাসান ডাব্লিউ, মো. হাসান, লিওন।
এছাড়াও মানববন্ধনে উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুজ্জামান বাদল, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি জহিরুল ইসলাম, উপজেলা যুবদলের সদস্য সচিব মো. শামিম খান, ঢাকা উত্তর গণঅধিকার পরিষদের সহ-সভাপতি মিজান হাওলাদারসহ বিভিন্ন রাজনৈতিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা বলেন, আওয়ামী স্বৈরাচারের দোসর মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল আমার দেশ-এর সম্পাদক, প্রকাশক ড. মাহমুদুর রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। অবিলম্বে এই মিথ্যা মামলা প্রত্যাহার করে মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামালকে দ্রুত আইনের আওতায় আনতে হবে। তা না হলে আমরা আরো কঠোর কর্মসূচি গ্রহণে বাধ্য হবো।