হোম > সারা দেশ > বরিশাল

সোনাতলায় জেলের জালে ধরা পড়লো ১২ কেজির কোরাল!

প্রতিনিধি, কুয়াকাটা (পটুয়াখালী)

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার সোনাতলা নদীতে ১২ কেজি ওজনের একটি কোরাল মাছ ধরা পড়েছে। শনিবার রাতে স্থানীয় জেলে মো. নূরুল ইসলামের জালে মাছটি ধরা পড়ে। এসময় মাছটি একনজর দেখতে ভিড় জমায় উৎসুক জনতা। পরে মাছটি স্থানীয় বাজারে ৯২৯ টাকা কেজি দরে ১১ হাজার ১৫০ টাকায় বিক্রি করা হয়। তবে মাছটির প্রকৃত বাজারমূল্য এরচেয়ে অনেক বেশি ছিলো মনে করছেন স্থানীয়রা।

জেলে নূরুল ইসলাম বলেন, আমি প্রতিদিনের মতোই নদীতে জাল ফেলেছিলাম। হঠাৎ জাল টানতে গিয়ে দেখি ভারি কিছু আটকে আছে। পরে দেখি বিশাল একটা কোরাল মাছ। এতো বড় মাছ সচরাচর পাওয়া যায় না। তবে সময়মতো উপযুক্ত ক্রেতা না পাওয়ায় কম দামে বিক্রি করতে হয়েছে।

স্থানীয় মৎস্য ব্যবসায়ীরা জানান, ঢাকাসহ বড় শহরগুলোর বাজারে এই ধরনের মাছের কেজি প্রতি দাম দেড় হাজার থেকে ২ হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে। সে হিসেবে মাছটির দাম প্রায় দ্বিগুণ হওয়া উচিত ছিলো।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, কোরাল একটি উচ্চমূল্যের সামুদ্রিক মাছ, যা সাধারণত গভীর সমুদ্রে পাওয়া যায়। তবে নদীতে এত বড় আকারের কোরাল মাছ ধরা পড়া সত্যিই ব্যতিক্রমী ঘটনা।

সিডরের ১৯ বছরেও নির্মাণ হয়নি টেকসই বেড়িবাঁধ, অরক্ষিত গণকবর

টুঙ্গিপাড়া থেকে পিরোজপুরে এসে বিএনপির দুই কার্যালয়ে হামলা, অগ্নিসংযোগ

পিরোজপুরে ষষ্ঠ আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন

ঢাকায় চুরি হওয়া স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ভোলায় গ্রেপ্তার ১

প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করার অভিযোগে ফরচুন মিজানকে বরিশাল স্টেডিয়ামে অবাঞ্ছিত ঘোষণা

পিরোজপুরে এনসিপির মানববন্ধন

সুগন্ধা নদীর ভাঙন প্রতিরোধের দাবিতে মানববন্ধন

ঝালকাঠিতে দুই বিচারক হত্যার ২১ বছর আজ

বরিশালে নিষিদ্ধ আ.লীগের তৎপরতা ঠেকাতে শক্ত অবস্থানে পুলিশ

সংরক্ষিত নারী আসনের বদলে ১০০ আসনে সরাসরি নির্বাচন চান স্পিকার