হোম > সারা দেশ > বরিশাল

চরফ্যাশনে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করায় ৬ ফার্মেসিকে জরিমানা

উপজেলা প্রতিনিধি, (চরফ্যাশন) ভোলা

ভোলার চরফ্যাশনে মেয়াদোত্তীর্ণ ওষুধ মজুদ ও বিক্রির দায়ে ৬ ফার্মেসিকে ৩৯ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার দুপুরে চরফ্যাশন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এমাদুল হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় ভোলা ড্রাগ সুপার সুমন বিশ্বাস এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালত ও স্থানীয় সূত্রে জানা গেছে, চরফ্যাশন সদর বাজারের বিভিন্ন ফার্মেসিতে অভিযান চালিয়ে সরকার অনুমোদনহীন ও মেয়াদোত্তীর্ণ ওষুধ, ফিজিশিয়ান স্যাম্পল বিক্রি এবং অ্যান্টিবায়োটিক রেজিস্টার সংরক্ষণ না করার অপরাধে ওষুধ ও কসমেটিকস আইন অনুযায়ী রুমা ড্রাগ হাউজকে ১০ হাজার, জহির মেডিকেলকে ১০ হাজার, আনোয়ার মেডিকেলকে ৫ হাজার, আমবিয়া ড্রাগ হাউজকে ৫ হাজার, সোলেমান মেডিকেলকে ৫ হাজার, হাজী ড্রাগ হাউজকে ৪ হাজার টাকাসহ মোট ৩৯ হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) এমাদুল হোসেন বলেন, ওষুধের ক্ষেত্রে কোনো ধরনের অবহেলা জনগণের জীবনের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। তাই এ ধরনের অনিয়ম বরদাস্ত করা হবে না। অনিয়মকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

গৌরনদীতে বাস-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে নিহত ২

তরমুজ ব্যবসায়ীর ওপর হামলা, টাকা ও মোবাইল ছিনতাইয়ের অভিযোগ

বরিশালে ছাত্রদল-যুবদলের দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া

ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির সভাপতি শাহাদাৎ, সম্পাদক সোহেল আকন

পূর্ব শত্রুতার জের ধরে বসতবাড়িতে হামলা, যুবকের মৃত্যু

কলাপাড়ায় ইসলামী আন্দোলনের কর্মী হত্যার বিচার দাবিতে বিক্ষোভ

বিএন‌পির দুই গ্রুপের সংঘর্ষে রণক্ষেত্র শৈলকূপা, আহত ২৩

কলাপাড়ার ইদ্রিস হত্যা মামলায় যুবদল নেতা বহিষ্কার

সিলেটে ‘হাদি’ স্লোগানে উত্তাল তরুণেরা

ফেসবুকে চেয়ারম্যান প্রার্থিতা ঘোষণাকে কেন্দ্র করে হামলার অভিযোগ