হোম > সারা দেশ > বরিশাল

ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল ২ স্কুল ছাত্রের

উপজেলা প্রতিনিধি, চরফ্যাশন (ভোলা)

চরফ্যাশনে ধানক্ষেতে ইঁদুর দমনের বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে প্রাণ হারিয়েছে জোবায়েদ ইসলাম ও জিহান নামের ৯ম শ্রেণীর দুই ছাত্র। সোমবার সন্ধ্যার পূর্ব মুহুর্তে ওমরপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে জনতা বাজার ও মুখার বান্দা বাজারের মধ্যবর্তী তেলখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জোবায়েদ ওমরপুর ৩নং ওয়ার্ডের ওমান প্রবাসী মোহাম্মদ রিয়াজের ছেলে। দুই ভাই বোনের মধ্যে জোবায়েদ ছিল সবার বড়। সে আলিগাও আবদুল গফুর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র।

এই ঘটনায় নিহত জিহান একই ইউনিয়নের ১নং ওয়ার্ডের ফরিদের ছেলে। তিন ভাই বোনের মধ্যে জিহান বড় ছিলো।সে চরফ্যাশন সরকারী টিবি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন বিকালে জনতা বাজারের কাছে শিক্ষক আরিফ হোসেনের কাছে প্রাইভেট পড়ে বাড়ি ফিরছিল নিহত জোবায়েদ ও জিহান সহ ৫ সহপাঠী। এরই মধ্যে দুষ্টামি করতে গিয়ে জোবায়েদ জিহান আরেকজনকে দৌড়ানি দিলে তারা জাহাঙ্গীর মহাজনের ধানক্ষেতের আইলে উঠে পড়লে সেখানে আগ থেকে থাকা বৈদ্যুতিক ফাঁদে স্পৃষ্ট হন । অপর সহপাঠীরা এ ঘটনা দেখে ভয়ে চিৎকার করলে আশেপাশের লোকজন এসে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন। জরুরী বিভাগে দায়িত্বরত ডাক্তার ইশতিয়াক আহমেদ বলেন, স্বজনরা দুই কিশোরকে নিয়ে আসলে পরীক্ষা নিরীক্ষা করে তাদেরকে মৃত অবস্থায় পেয়েছি।

দুর্ঘটনায় নিহত দুই ছাত্রের স্বজনরা বলেন, ফাঁদে কোনো সতর্কবার্তা বা চিহ্ন না থাকায় অসাবধানতাবশত এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়দের অভিযোগ, কৃষিক্ষেতে এভাবে বিদ্যুৎ ব্যবহার করে ফাঁদ পাতা ভয়াবহ অপরাধ। প্রশাসনের কঠোর নজরদারি ছাড়া এমন দুর্ঘটনা বন্ধ করা সম্ভব নয়। ঘটনার পর জমির চাষী অভিযুক্ত জাহাঙ্গীর মহাজনকে বিভিন্ন মাধ্যম খোঁজা-খোজিঁ করেও না পাওয়ায় তার বক্তব্য নেওয়া যায়নি ।

চরফ্যাশন থানার ওসি মিজানুর রহমান হাওলাদার বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকায় চুরি হওয়া স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ভোলায় গ্রেপ্তার ১

প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করার অভিযোগে ফরচুন মিজানকে বরিশাল স্টেডিয়ামে অবাঞ্ছিত ঘোষণা

পিরোজপুরে এনসিপির মানববন্ধন

সুগন্ধা নদীর ভাঙন প্রতিরোধের দাবিতে মানববন্ধন

ঝালকাঠিতে দুই বিচারক হত্যার ২১ বছর আজ

বরিশালে নিষিদ্ধ আ.লীগের তৎপরতা ঠেকাতে শক্ত অবস্থানে পুলিশ

সংরক্ষিত নারী আসনের বদলে ১০০ আসনে সরাসরি নির্বাচন চান স্পিকার

জুলাই আন্দোলনে আহত সেই জিয়াউদ্দিন এখন বিডিএ চেয়ারম্যান

কুয়াকাটায় ২ কেজি ৩০০ গ্রামের ইলিশ বিক্রি হলো ৮ হাজার টাকায়

বানারীপাড়ায় বড় ভাইয়ের আঘাতে ছোট ভাই নিহত