হোম > সারা দেশ > বরিশাল

বাবুগঞ্জে ১১ দলীয় জোটের বিক্ষোভ-গণমিছিল

উপজেলা প্রতিনিধি, (বাবুগঞ্জ) বরিশাল

গণভোটের রায় বাস্তবায়ন, জ্বালানি সংকট নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং জনদুর্ভোগ লাঘবের দাবিতে বরিশালের বাবুগঞ্জে বিক্ষোভ কর্মসূচি ও গণমিছিল করেছে ১১ দলীয় ঐক্য জোটের বরিশাল জেলা শাখা।

শনিবার বিকেল ৪টায় বাবুগঞ্জ উপজেলার বরিশাল-ঢাকা মহাসড়কের রহমতপুর বাসস্ট্যান্ডে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামী বাবুগঞ্জ উপজেলা শাখার আমীর মাওলানা মুহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা শাখার নায়েবে আমীর মাস্টার আব্দুল মান্নান।

উপজেলা সেক্রেটারি মাওলানা আব্দুস সালাম মাঝির সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা সেক্রেটারি মাওলানা মাহমুদুন্নবী এবং সহ-সেক্রেটারি মুহাম্মদ আজিজুল ইসলাম অলিদ।

সমাবেশে বক্তারা বলেন, দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও জ্বালানি সংকট জনজীবনকে বিপর্যস্ত করে তুলেছে। তারা অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়ন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং জ্বালানি গ্যাসের মূল্য স্থিতিশীল করার দাবি জানান।

বক্তারা আরো বলেন, জনগণের ন্যায্য দাবি উপেক্ষা করা হলে ভবিষ্যতে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। তারা সরকারের প্রতি দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান এবং নির্দিষ্ট সময়ের মধ্যে দাবি বাস্তবায়নের জন্য আল্টিমেটাম দেন।

সমাবেশ শেষে একটি গণমিছিল রহমতপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে শুরু হয়ে আশপাশের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

কলাপাড়ায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

তালতলীতে ৫ কিলোমিটার খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন

কোরআন অনুযায়ী জীবন পরিচালনাই মুসলমানের দায়িত্ব

কলাপাড়ায় নারী পুলিশ সদস্যের লাশ উদ্ধার

শম্ভুপুর মাধ্যমিক বিদ্যালয়ে হীরক জয়ন্তী উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

জিয়ানগরে মে দিবসে উপজেলা প্রশাসনের আলোচনা সভা

পিরোজপুরে মে দিবসে জেলা প্রশাসনের শোভাযাত্রা

মহিপুরে বর্ণাঢ্য আয়োজনে মে দিবস পালিত

আলমডাঙ্গায় আ.লীগের চেয়ারম্যানদের পুনর্বহালে সংঘর্ষ

গৌরনদীতে পাগলা কুকুরের কামড়ে আহত ১৪