হোম > সারা দেশ > বরিশাল

পিরোজপুর-২ আসনে বিএনপি’র বিদ্রোহী প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

জেলা প্রতিনিধি, পিরোজপুর

ছবি: আমার দেশ।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুরের ৩টি আসনের মধ্যে একটি আসনে বিএনপির একজন বিদ্রোহী প্রার্থী হয়েছেন। জেলার ভান্ডারিয়া, কাউখালী ও নেছারাবাদ উপজেলা নিয়ে গঠিত পিরোজপুর-২ আসনে বিএনপির মনোনয়ন না পেয়ে ভান্ডারিয়া উপজেলা বিএনপির প্রাথমিক সদস্য মাহমুদ হোসেন বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন।
এর আগে, মাহামুদ ২০২৩ সালে জাতীয় পার্টি (জেপি, মঞ্জু) থেকে বিএনপিতে যোগ দেন বিএনপিতে যোগ দিয়ে তিনি বিএনপির মনোনয়নের আশায় ব্যাপক গণসংযোগও করেছিলেন।
এ ব্যাপারে তিনি প্রতিনিধিকে জানিয়েছেন, তার মনোনয়নপত্র দাখিলে বিএনপির বেশকিছু নেতার সমর্থন রয়েছে।
এ বিষয়ে জেলা বিএনপির আহবায়ক মো: নজরুল ইসলাম খানের সাথে যোগাযোগ করা হলে, তিনি জানান পিরোজপুর-২ আসনে মাহামুদ হোসেনের মনোনয়নপত্র দাখিল দল বিরোধী। একাজ করে সে দলীয় গঠনতন্ত্র অমান্য করেছে।

চাঁদা না পেয়ে পল্লী চিকিৎসকের ওপর শ্রমিকদল নেতার হামলা

পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন

পুলিশ থেকে বাঁচতে ইয়াবা গিলে অচেতন মাদক কারবারি

অবৈধ জ্বালানি মজুতের বিরুদ্ধে অভিযান, ৩ হাজার লিটার তেল জব্দ

উজিরপুরে ডাকাতি, আতঙ্কে এলাকাবাসী

নলছিটিতে সড়ক দুর্ঘটনায় সাবেক কাউন্সিলর নিহত

বরিশাল নগরীতে অবৈধ দখল উচ্ছেদ

‘কাগজে-কলমে নয়, বাস্তবেই আধুনিক পৌরসভা গড়ে তুলব’

ভোলায় ভারতীয় নাগরিক আটক

বরিশালে শিক্ষকদের অবসর ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন