হোম > সারা দেশ > বরিশাল

ভরা মৌসুমেও মিলছে না ইলিশ

উপজেলা প্রতিনিধি, তজুমদ্দিন (ভোলা)

ভোলার তজুমদ্দিনের মেঘনা নদীতে ভরা মৌসুমেও মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ। আর এতে হতাশায় দিন অতিবাহিত করছে প্রায় তিন শতাধিক নৌকা মালিক এবং বেকার হয়ে পড়েছে পাঁচ হাজারের ও বেশি জেলে।

তজুমদ্দিনের স্লুইজগেট ঘাট, গুরিন্দা বাজার ঘাট এবং চৌমুহনী ঘাট ঘুরে দেখা যায়, মাছের গদি ঘরগুলোতে অলস সময় পার করছেন ব্যবসায়ী ও জেলেরা। ইলিশের পাশাপাশি অন্যান্য মাছ ও অনেক কম পড়ায় মাছ ব্যবসা গুটিয়ে নিয়েছেন অনেকে।

তিনটি নৌকা ও জালসহ প্রায় ২০ লাখ টাকা পুঁজি নিয়ে মাছ ব্যবসায় নেমেছেন মাছ ব্যবসায়ী মো. মনির। কিন্তু এ বছর মাছের পরিমাণ কম হওয়ায় নদীতে নৌকা নামানো বন্ধ করে দিয়েছেন তিনি।

গুরিন্দা বাজারের মাছ ব্যবসায়ী মো. নুরনবী মিয়া বলেন, অহন কত্ত ভরা-পুরা মসুম (মৌসুম) কিন্তু কোনানোই (কোথাও) ইলিশের দেহা (দেখা) নাই, ব্যবসা করুম কেমনে।

তজুমদ্দিন মৎস্য অফিসের তথ্যমতে, এ উপজেলায় মোট নিবন্ধিত জেলে রয়েছেন, ১৯৫০০ জেলে। এর মধ্যে সরাসরি মৎস্য পেশায় সম্পৃক্ত রয়েছেন ৭০০০ এর বেশি ।

ইলিশ কম হওয়ার বিষয়ে তজুমদ্দিন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আমির হোসেন জানান, মেঘনা নদী অত্যন্ত খরস্রোতা একটি নদী। তবে সমুদ্র থেকে উঠে আসা ইলিশের সঠিক চলাচলের প্রবাহ বিঘ্নিত হয় ডুবোচরের কারণে। আর এ কারণে ইলিশ মাছ কম পাওয়া যায়।

পিরোজপুরে ষষ্ঠ আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন

ঢাকায় চুরি হওয়া স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ভোলায় গ্রেপ্তার ১

প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করার অভিযোগে ফরচুন মিজানকে বরিশাল স্টেডিয়ামে অবাঞ্ছিত ঘোষণা

পিরোজপুরে এনসিপির মানববন্ধন

সুগন্ধা নদীর ভাঙন প্রতিরোধের দাবিতে মানববন্ধন

ঝালকাঠিতে দুই বিচারক হত্যার ২১ বছর আজ

বরিশালে নিষিদ্ধ আ.লীগের তৎপরতা ঠেকাতে শক্ত অবস্থানে পুলিশ

সংরক্ষিত নারী আসনের বদলে ১০০ আসনে সরাসরি নির্বাচন চান স্পিকার

জুলাই আন্দোলনে আহত সেই জিয়াউদ্দিন এখন বিডিএ চেয়ারম্যান

কুয়াকাটায় ২ কেজি ৩০০ গ্রামের ইলিশ বিক্রি হলো ৮ হাজার টাকায়