হোম > সারা দেশ > বরিশাল

ভোটকেন্দ্রে প্রভাব বিস্তারের অভিযোগে যুবদল নেতা আটক

বরিশাল অফিস

সংসদ নির্বাচনে বরিশালের মুলাদী উপজেলায় ভোটগ্রহণ চলাকালীন প্রভাব বিস্তারের অভিযোগে স্থানীয় যুবদল নেতা নুরু মৃধাকে আটক করেছে সেনাবাহিনী। আটক নুরু মৃধা মুলাদী উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি এবং কাজীরচর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য।

আজ সকাল ১১টার দিকে ভোটগ্রহণ চলাকালীন তিনি কাজীরচর ইউনিয়নের জালিয়া কান্দি ১ নম্বর ওয়ার্ডে ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টি ও প্রভাব বিস্তার করার চেষ্টা করেন।

তথ্য অনুযায়ী, গত ২ ফেব্রুয়ারি নুরু মৃধা তার দলবল নিয়ে লাঙ্গল প্রতীকের প্রার্থী গোলাম কিবরিয়া টিপুর গণসংযোগকালে প্রচারণার গাড়ির গতিরোধ করেন। ঘটনার সময় প্রায় ৩০ মিনিট ধরে সড়কে প্রচারণা বহরের তিন থেকে চারটি গাড়ি আটকে রাখা হয় এবং বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করা হয়।

ঘটনাস্থলে দায়িত্বপ্রাপ্ত পুলিশের সদস্যরা হুমকি-ধামকির মুখে একপর্যায়ে অসহায় অবস্থায় পড়েন। এ ঘটনায় প্রচারণায় থাকা লাঙ্গল প্রতীকের কন্যা হাবিবা কিবরিয়া ও তার সঙ্গে থাকা নেতাকর্মীরা উদ্বেগ ও আতঙ্কের মধ্যে থাকেন। এই ঘটনায় মুলাদী থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, শান্তিপূর্ণ ও সুষ্ঠু ভোটগ্রহণ নিশ্চিত করতে যেকোনো অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। এলাকায় এই ঘটনা চাঞ্চল্য সৃষ্টি করেছে এবং ভোটকেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।

পিরোজপুরে ষষ্ঠ আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন

ঢাকায় চুরি হওয়া স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ভোলায় গ্রেপ্তার ১

প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করার অভিযোগে ফরচুন মিজানকে বরিশাল স্টেডিয়ামে অবাঞ্ছিত ঘোষণা

পিরোজপুরে এনসিপির মানববন্ধন

সুগন্ধা নদীর ভাঙন প্রতিরোধের দাবিতে মানববন্ধন

ঝালকাঠিতে দুই বিচারক হত্যার ২১ বছর আজ

বরিশালে নিষিদ্ধ আ.লীগের তৎপরতা ঠেকাতে শক্ত অবস্থানে পুলিশ

সংরক্ষিত নারী আসনের বদলে ১০০ আসনে সরাসরি নির্বাচন চান স্পিকার

জুলাই আন্দোলনে আহত সেই জিয়াউদ্দিন এখন বিডিএ চেয়ারম্যান

কুয়াকাটায় ২ কেজি ৩০০ গ্রামের ইলিশ বিক্রি হলো ৮ হাজার টাকায়