হোম > সারা দেশ > বরিশাল

দেশের মানুষ এখন স্বস্তির নিঃশ্বাস নিচ্ছে: ভোলায় স্পিকার

জেলা প্রতিনিধি, ভোলা

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেছেন, দেশের মানুষ এখন স্বস্তির নিশ্বাস নিচ্ছে, রাজনৈতিক সকল দলের মধ্যে একটি সুসম্পর্ক বিদ্যমান রয়েছে। সাধারণ মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা ও জন-আকাঙ্খা সরকার পূরণ করবে।

শনিবার ভোলা সার্কিট হাউজে এসব কথা বলেন তিনি।

হাফিজ উদ্দিন আহমেদ বলেন, বিশ্ব বাংলাদেশকে অর্থনীতি ও পরাশক্তি দিয়ে ছোট্ট করে দেখলেও গণতন্ত্র দিয়ে বাংলাদেশ বিশ্বের দৃষ্টি কেড়েছে। দেশে দলমত নির্বিশেষে সুশাসন প্রতিষ্ঠিত হবে, রাজনৈতিক মতাদর্শের কারণে যেন কোনো মানুষ হেনেস্তার শিকার না হয় সেদিকেও আমরা গুরুত্ব দিয়েছি। গণতন্ত্র ও মানুষের অধিকার আদায়ে ২৪শের আন্দোলন বিশ্বে স্মরণীয় হয়ে থাকবে।

স্পিকার আরো বলেন, দেশের জনগণ গনতন্ত্র ও রাজনৈতিক সচেতন, তারা কোন স্বৈরাচার মেনে নেয় না। অত্যাচার, নিপীড়ন, গুম, খুন নানাবিধ নির্যাতন অপেক্ষা করে ১৮ বছর পর আবার গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করেছে, যা নিয়ে দেশের মানুষ গর্ববোধ করতে পারে।

এ সময় উপস্থিত ছিলেন, আমরা ভোলাবাসীর আহ্বায়ক, জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির আহবায়ক গোলাম নবী আলমগীর, জেলা প্রশাসক ডাক্তার শামীম রহমান, পুলিশ সুপার শহিদুল্লাহ কাওছার, জেলা বিএনপির সাধারণ সম্পাদক রাইসুল আলমসহ রাজনৈতিক দলের নেতারা।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৭৭

মৃত বাবার দাফন ঘিরে ভাই-বোনদের বিরোধ, পুলিশ পাহারায় দাফন

বৈষম্যহীন সমাজ বিনির্মাণে একযোগে কাজ করতে হবে

তজুমদ্দিনের দুই ইউপি চেয়ারম্যান ঢাকায় গ্রেপ্তার

পদ স্থগিত বিএনপি নেতার বিরুদ্ধে এলাকাবাসীর বিক্ষোভ

শ্বশুড়বাড়িতে বিষ পানে যুবকের আত্মহত্যা

ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তারের পর জেলহাজতে প্রেরণ

বাবুগঞ্জের লোহালিয়া–সিংহেরকাঠী সংযোগ ব্রিজের বেহাল দশা

ভিয়েনার রাজ্য কাউন্সিলর নয়নকে লালমোহনে সংবর্ধনা

উজিরপুরে নির্মাণাধীন ভবনের পিলার ভাঙচুরের ঘটনায় ৩ আসামি কারাগারে